
অযত্ন-অবহেলা: পাবনা স্টেডিয়াম এখন মাদকসেবীদের ‘আখড়া’
অযত্ন-অবহেলায় বেহাল পরিস্থিতি পাবনা ঈশ্বরদী স্টেডিয়ামের। প্যাভিলিয়ন গ্যালারি ও ওয়াশরুমের দরজা-জানালা কিছুই অবশিষ্ট নেই। মাদক গ্রহণকারীদের আখড়ায় পরিণত হওয়ায় স্টেডিয়ামটি হারিয়েছে খেলার পরিবেশ। তবে, উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, দ্রুতই স্টেডিয়ামে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনা হবে।

শেরপুরে শুরু হলো খান বাহাদুর ফুটবল স্মৃতি টুর্নামেন্ট
শেরপুরে শুরু হয়েছে খান বাহাদুর ফুটবল স্মৃতি টুর্নামেন্ট। আজ (শুক্রবার, ২৪ অক্টোবর) বিকেল ৩টায় শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

চট্টগ্রামে শুরু হলো বিসিবি আঞ্চলিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট
চট্টগ্রামে প্রথমবারের মতো জেলা ও উপজেলার নতুন প্রতিভাবান ক্রিকেটার খুঁজে আনার উদ্দেশে আঞ্চলিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) সকালে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। এসময় উপস্থিত ছিলেন বিসিবির ভাইস প্রেসিডেন্টসহ উচ্চ পদস্থ কর্মকর্তারা।

কিশোরগঞ্জে ইউএনওর বাসভবনের সামনে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১
কিশোরগঞ্জের ইটনায় মিনি স্টেডিয়ামে খেলাকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনের সামনে হামলার ঘটনা ঘটেছে। এ সময় দায়িত্বরত পুলিশ, আনসার সদস্য এবং প্রশাসনিক কর্মচারীদেরকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউএনওর বাসভবনে কর্মরত এক আনসার সদস্য বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ এরই মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে।

'ভুল সংবাদ প্রচার'-এ আইনি পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি তাসকিনের
সম্প্রতি অনলাইনে বিভিন্ন সংবাদ মাধ্যমে সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপে ‘ঘুমকাণ্ড’ ও দলের বাসে উঠা নিয়ে মিডিয়া ও ক্রীড়া সাংবাদিকরা বেশিরভাগ সংবাদ ও তথ্য প্রচার করছে- তা গুজব আকারে ছড়ানো হচ্ছে বলে দাবি করেছে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। তিনি জানান, ভবিষ্যতে আমি আইনিভাবে এই ধরনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবো, যাতে কেউ আমার ক্রীড়াবিদ বা মানুষ হিসাবে আমার সুনাম বা অখণ্ডতা ক্ষুণ্ন করার চেষ্টা না করে।