জমকালো আয়োজনে শেষ হলো ৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ

চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ
চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ | ছবি: সংগৃহীত
0

জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো অষ্টম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ১৯টি ক্লাবের ২৭৯ জন খেলোয়াড়ের অংশগ্রহণে মুখরিত ছিলো গোটা আয়োজন।

প্রতিযোগিতায় জিতি সার্ভিস ইভেন্টে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশ আর্মি। জিতি সিভিল ইভেন্টে চাইনিজ উশু স্কুল প্রথম এবং রাজশাহী ডিস্ট্রিক্ট স্পোর্টস অর্গানাইজেশন দ্বিতীয় হয়।

আরও পড়ুন:

ডিসপ্লে ইভেন্টে প্রথম স্থান লাভ করে মডার্ন মার্শাল আর্ট ট্রেনিং সেন্টার এবং দ্বিতীয় হয় রাজশাহী ডিস্ট্রিক্ট স্পোর্টস অর্গানাইজেশন। এছাড়া ডিসপ্লে সার্ভিস টিম ইভেন্ট এবং ডুইলিয়ান সার্ভিস টিম ইভেন্ট, উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ আর্মি এবং রানার্স-আপ হয় বর্ডার গার্ড বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, চীনের সাথে সুসম্পর্ক আরও দৃঢ় করতে সরকার স্পোর্টস ডিপ্লোমেসিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

এফএস