সেন্টমার্টিন
সেন্টমার্টিনে যৌথ অভিযানে আটক সিমেন্ট পাচারচক্রের মূলহোতাসহ ১৪

সেন্টমার্টিনে যৌথ অভিযানে আটক সিমেন্ট পাচারচক্রের মূলহোতাসহ ১৪

মায়ানমারে পাচারকালে যৌথ অভিযানে বিপুল পরিমাণ সিমেন্ট ও মূলহোতাসহ ১৪ জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। আজ (মঙ্গলবার, ২৮ এপ্রিল) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা, অফ-সিজনে কারা এবং কীভাবে যেতে পারবেন? জেনে নিন

সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা, অফ-সিজনে কারা এবং কীভাবে যেতে পারবেন? জেনে নিন

পর্যটন মৌসুমে (Tourism season) বিরতি দিয়ে গত (রোববার, ০১ ফেব্রুয়ারি) থেকে টানা ৯ মাসের জন্য পর্যটকদের জন্য বন্ধ হয়ে গেল প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ৯ মাস টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী কোনো পর্যটকবাহী জাহাজ (Tourist ship) চলাচলের অনুমতি দেওয়া হবে না। তবে জরুরি প্রয়োজনে এবং বিশেষ পেশার মানুষের জন্য প্রশাসনের পক্ষ থেকে যাতায়াতের বিশেষ সুযোগ রাখা হয়েছে।

মাস্টারপ্ল্যানের লক্ষ্য সেন্টমার্টিনকে আগের অবস্থায় ফিরিয়ে আনা: রিজওয়ানা হাসান

মাস্টারপ্ল্যানের লক্ষ্য সেন্টমার্টিনকে আগের অবস্থায় ফিরিয়ে আনা: রিজওয়ানা হাসান

সেন্টমার্টিনে প্রস্তাবিত পাঁচটি মাস্টারপ্ল্যানের লক্ষ্য হচ্ছে দ্বীপটিকে আগের প্রাকৃতিক অবস্থায় ফিরিয়ে আনা বলে জানিয়েছেন তথ্য ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ (মঙ্গলবার, ৬ জানুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সেন্টমার্টিন দ্বীপের মাস্টারপ্ল্যান নিয়ে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন তথ্য ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সেন্টমার্টিন যেতে চান, কোথায় মিলবে ট্রাভেল পাশ?

সেন্টমার্টিন যেতে চান, কোথায় মিলবে ট্রাভেল পাশ?

প্রবাল প্রাচীর ঘেরা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এবং অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য সেন্টমার্টিন (St. Martin's Island)। এখন থেকে এই স্বর্গীয় দ্বীপটি ভ্রমণ করতে হলে পর্যটকদের জন্য ট্রাভেল পাশ (Travel Pass) সংগ্রহ করা বাধ্যতামূলক। পরিবেশ সুরক্ষার স্বার্থে এই নতুন বিধি আরোপ করা হয়েছে, যার ফলে ট্রাভেল পাশ ছাড়া কেউ আর সেন্টমার্টি দ্বীপে প্রবেশের সুযোগ পাচ্ছেন না। সেন্টমার্টিন ট্রাভেল পাশ (St. Martin's Travel Pass) ব্যবস্থার পাশাপাশি পরিবেশ দূষণ রোধে দ্বীপে প্রবেশকারী পর্যটকদের ওপর আরোপ করা হয়েছে প্লাস্টিক নিষেধাজ্ঞা।

১০ মাস পর আবারও সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল শুরু, স্বস্তিতে ব্যবসায়ীরা

১০ মাস পর আবারও সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল শুরু, স্বস্তিতে ব্যবসায়ীরা

কক্সবাজার থেকে দীর্ঘ ১০ মাস পর আজ আবারও সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল শুরু হয়েছে। সকালে নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে পরপর ছেড়ে যায় তিনটি জাহাজ। দীর্ঘ বিরতির পর এ রুটে জাহাজ চলাচল শুরু হওয়ায় খুশি পর্যটকরা। এছাড়াও স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও।

পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন দ্বীপ, রাতেও থাকা যাবে

পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন দ্বীপ, রাতেও থাকা যাবে

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বঙ্গোপসাগরের নীলজলের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন (Saint Martin's Island) ভ্রমণের সুযোগ পাচ্ছেন পর্যটকেরা। আগামী ১ ডিসেম্বর থেকে সেন্টমার্টিন দ্বীপে (Cox's Bazar to Saint Martin Ship Service) জাহাজ চলাচল (Saint Martin opening date) আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে, যেখানে পর্যটকদের রাতে থাকার সুযোগও (Overnight Stay) থাকছে।

উন্মুক্ত হলো সেন্টমার্টিন, রাত্রিযাপনের অনুমতি না থাকায় পর্যটক সংকট

উন্মুক্ত হলো সেন্টমার্টিন, রাত্রিযাপনের অনুমতি না থাকায় পর্যটক সংকট

সরকারি সিদ্ধান্তে উন্মুক্ত করা হলো সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের ভ্রমণ। তবে যাত্রী সংকটে কক্সবাজার ঘাট থেকে কোনো জাহাজ যাচ্ছে না প্রবাল দ্বীপে। মূল কারণ দ্বীপে রাত্রিযাপনের অনুমতি নেই নভেম্বরে। তাই দিনে গিয়ে দিনে ফিরে আসার এ ক্লান্তিকর সফরে আগ্রহ হারাচ্ছেন ভ্রমণপিপাসুরা।

কাল খুলছে সেন্টমার্টিন, রাত্রিযাপন নিষেধে বিপাকে জাহাজ মালিক ও পর্যটকরা

কাল খুলছে সেন্টমার্টিন, রাত্রিযাপন নিষেধে বিপাকে জাহাজ মালিক ও পর্যটকরা

পহেলা নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিন। তবে, সেন্টমার্টিনে আপাতত রাত্রিযাপনের অনুমোদন না থাকায় ভ্রমণপিপাসুদের আগ্রহে ভাটা পড়েছে। যাত্রী সংকটে জাহাজ মালিকরাও পড়েছেন বিপাকে। বাধ্য হয়ে নভেম্বরে জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

সেন্টমার্টিন দখলকারীদের মতো পলিথিনের বিরুদ্ধেও অভিযান চলছে: সৈয়দা রিজওয়ানা

সেন্টমার্টিন দখলকারীদের মতো পলিথিনের বিরুদ্ধেও অভিযান চলছে: সৈয়দা রিজওয়ানা

সেন্টমার্টিন দখলকারীদের বিরুদ্ধে যেমন কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার তেমনি পলিথিনের বিরুদ্ধেও অভিযান চলছে বলে জানিয়েছেন। পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ (শনিবার, ২৫ অক্টোবর) দুপুরে গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদী পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

নভেম্বরে সেন্টমার্টিনে রাত্রিযাপন বন্ধ, নির্দেশনায় আরও যেসব বিষয়ে ‘কড়াকড়ি’

নভেম্বরে সেন্টমার্টিনে রাত্রিযাপন বন্ধ, নির্দেশনায় আরও যেসব বিষয়ে ‘কড়াকড়ি’

সেন্টমার্টিন দ্বীপের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভ্রমণের ক্ষেত্রে সরকার নতুন নির্দেশনা জারি করেছে। একমাত্র প্রবাল এ দ্বীপে নভেম্বরে শুধু দিনে ভ্রমণ করা যাবে, রাতে থাকা যাবে না। ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটকদের রাত্রিযাপনের অনুমতি দেয়া হয়েছে। তবে ফেব্রুয়ারিতে দ্বীপে পর্যটকদের যাতায়াত সম্পূর্ণ বন্ধ থাকবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আজ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

১ নভেম্বর পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে সেন্টমার্টিন দ্বীপ

১ নভেম্বর পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে সেন্টমার্টিন দ্বীপ

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্টমার্টিন দ্বীপ খুলে দেয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান। আজ (বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে খাদ্য সামগ্রীসহ ১০ পাচারকারী আটক

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে খাদ্য সামগ্রীসহ ১০ পাচারকারী আটক

মিয়ানমার থেকে পণ্যের বিনিময়ে মাদক পাচারের সময় বিপুল পরিমাণ খাদ্য সামগ্রীসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। আজ (শনিবার, ২০ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।