
কটকা ট্র্যাজেডি: কাল খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস
খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আগামীকাল (শুক্রবার, ১৩ মার্চ)। ২০০৪ সালের এই দিনে সুন্দরবনের কটকা নামক স্থানে সফরে গিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের নয়জন এবং বুয়েটের দুইজনসহ মোট ১১ জন ছাত্র-ছাত্রী সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়ে মৃত্যুবরণ করেন।

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত দয়াল ডাকাত বাহিনীর ১ জন আটক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক হয়েছে। আজ (মঙ্গলবার, ১০ মার্চ) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

বঙ্গোপসাগরে দস্যু আতঙ্ক: দিশেহারা বরগুনার জেলেরা
নীল দিগন্তের বিশাল জলরাশি যেখানে জীবিকার উৎস হওয়ার কথা, সেখানে এখন জেঁকে বসেছে মৃত্যুর আতঙ্ক। বরগুনার পাথরঘাটা উপকূলে মাছ ধরা ট্রলারে বাড়ছে জলদস্যুদের হানা। দীর্ঘ বিরতির পর আবারও সুন্দরবন ও গভীর সাগরের বিভিন্ন পয়েন্টে সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ দস্যুচক্র। গভীর সমুদ্র ছাড়িয়ে দস্যুদের থাবা এখন উপকূলের কাছেও। অপহরণ, মুক্তিপণ আদায় ও গুলিবর্ষণের ঘটনায় স্থবির হয়ে পড়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম এই পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র।

সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার: শেখ ফরিদুল
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, অর্থনৈতিক কেন্দ্র ও অগ্রগতি ঠিক রাখার জন্য সুন্দরবনের জলদস্যুতা নিয়ন্ত্রণ করতে হবে। বনকে দস্যুমুক্ত করতে সব ধরনের পদক্ষেপ নেবে এ সরকার।

সুন্দরবন থেকে ১০ মণ শিকার নিষিদ্ধ মাছসহ ২২ জেলে আটক
সুন্দরবন থেকে শিকার নিষিদ্ধ ১০ মণ শাপলা পাতা মাছসহ ২২ জেলেকে আটক করেছে বনবিভাগ। এসময় মৎস্য শিকারের সরঞ্জামসহ ২টি ট্রলার জব্দ করা হয়। গতকাল (শনিবার, ২১ ফেব্রুয়ারি) আটক জেলেদের নিয়ে লোকালয়ে ফেরে বনবিভাগের সদস্যরা।

সুন্দরবন থেকে ‘ডন বাহিনী’ পরিচয়ে ১৯ জেলেকে অপহরণের অভিযোগ
সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে মাছ ধরার সময় ‘ডন বাহিনী’ পরিচয়ে একদল সশস্ত্র বনদস্যু অন্তত ১৯ জন জেলেকে অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুন্দরবননির্ভর জেলেদের মধ্যে চরম আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে।

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান: ৪৯০ কেজি অবৈধ কাঁকড়াসহ আটক ৫
সুন্দরবনের কালাবগিতে কোস্ট গার্ডের অভিযানে ৫ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের ৪৯০ কেজি অবৈধ কাঁকড়াসহ ৫ কাঁকড়া ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড।

সুন্দরবন বিপর্যয়ের পথে: দূষণ–অব্যবস্থাপনায় হুমকিতে জীববৈচিত্র্য
মানবসৃষ্ট নানা সমস্যায় হুমকির মুখে বিশ্বের অন্যতম বড় ম্যানগ্রোভ ফরেস্ট ‘সুন্দরবন’। পর্যটকবাহী জাহাজ, প্লাস্টিকপণ্য এমনকি শুটকিপল্লী সবকিছুই সুন্দরবনের শৃঙ্খলাকে নষ্ট করছে। বনের গহীনে নানা অনুষ্ঠান ঘিরে বাড়ে হরিণ শিকার। দূষণে জীববৈচিত্র্যসহ ক্ষতিগ্রস্ত হয় বনের প্রতিবেশ।

সুন্দরবনের নোনা পানির নীচে মিললো মিঠা পানির সন্ধান
বিশ্বজুড়ে উপকূলীয় এলাকায় লবণাক্ত পানি জনজীবন ও মিঠাপানির সম্পদের জন্য এক ক্রমবর্ধমান হুমকি। পাশাপাশি রয়েছে নদীতে লবণাক্ততার বিস্তার। বাংলাদেশের ক্ষেত্রে এর সঙ্গে যুক্ত হয় আর্সেনিক দূষণ। আমাদের দেশে বিশেষ করে সুন্দরবন সংলগ্ন খুলনা অংশের প্রায় মানুষই ভোগেন পানি নিয়ে, বিশেষ করে নিরাপদ পানি নিয়ে। অবশেষে এ অঞ্চলের মানুষ ও প্রাণ প্রকৃতির জন্য আশীর্বাদ হয়ে এসেছে একটি আন্তর্জাতিক গবেষক ও বিজ্ঞানী দলের গবেষণা। গত (শুক্রবার, ২৮ নভেম্বর) ইন্টারন্যাশনাল সাইন্স ম্যাগাজিন নেচার কমিউনিকেশনসে প্রকাশিত তাদের গবেষণায় জানা গেছে সুন্দরবনের বাংলাদেশ অংশে নোনা পানির নীচে রয়েছে মিঠা পানির দুইটি বিশাল স্তর।

দুবলার চরে জেলেদের আতঙ্ক; সরানো হতে পারে শুটকি পল্লি
সুন্দরবনের দুবলার চরে প্রতি বছর ৫ মাসজুড়ে চলে শুটকি প্রস্তুতের কাজ। সমুদ্র থেকে মাছ ধরে তা নানা প্রক্রিয়ায় তৈরি করা হয় শুটকি। দুবলার চরের এ শুটকি ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। তবে চলতি মৌসুমে সাগরে বেড়েছে ডাকাতের প্রবণতা, আতঙ্কিত রয়েছেন জেলেরা। এদিকে বন্য প্রাণীদের কথা চিন্তা করে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সংরক্ষিত বন থেকে শুটকি পল্লি সরিয়ে আনার পরিকল্পনা করছে বন বিভাগ।

মোংলা থেকে সুন্দরবনে নিখোঁজ প্রবাসী পর্যটকের মৃতদেহ উদ্ধার
প্রায় ৫০ ঘণ্টা পরে সুন্দরবনে বেড়াতে এসে পর্যটকবাহী বোট উল্টে নিখোঁজ মার্কিন প্রবাসী পাইলট রিয়ানা আবজালের মৃতদেহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ (সোমবার, ১০ নভেম্বর) সকালে মোংলার সাইলো জেটি সংলগ্ন এলাকা থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

শ্যামনগরে অস্ত্র তৈরির সরঞ্জামসহ এক বনদস্যু আটক
সুন্দরবনের জলদস্যু বিল্লাল গাজীকে অস্ত্র তৈরির সরঞ্জামসহ আটক করেছে পুলিশ। আজ (শুক্রবার, ৭ নভেম্বর) রাত ৮টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা এলাকা থেকে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে খবর দেয়।