ইরানের রাতের সরকারপন্থি সমাবেশ: ঐক্যের আড়ালে বিভক্তির ছায়া
গত মে মাসের এক রাতে তেহরানের কেন্দ্রস্থলে জড়ো হওয়া মানুষের ভিড়ে দাঁড়িয়ে স্পষ্ট ক্ষোভ নিয়ে কথা বলছিলেন ৩৪ বছর বয়সী মোহসেন। তিনি বলেন, ‘আমরা ঘরে বসে থাকবো কেন? যাতে তারা আবার হামলা করতে পারে, সেনা পাঠাতে পারে এবং ইরানকে আরেকটা সিরিয়া, ইরাক, আফগানিস্তান বা লিবিয়ায় পরিণত করতে পারে?’