
জামায়াত কখনোই সংবিধান ছুড়ে ফেলার কথা বলেনি, পরিবর্তন চেয়েছে: ডা. শফিকুর
বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনোই সংবিধান ছুড়ে ফেলার কথা বলেনি বরং সংবিধানের পরিবর্তন চেয়েছে বলে জানিয়েছেন দলটির আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাশ
সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাসহ সব ক্ষেত্রে সরাসরি নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ৩২ (বত্রিশ) বছর নির্ধারণ করতে জাতীয় সংসদে বিল উত্থাপন করা হয়। পরে কণ্ঠভোটে বিলটি পাশ হয়।

হতদরিদ্রদের ১৫ টাকা কেজি দরে চাল দেয়া হবে: সংসদে খাদ্য প্রতিমন্ত্রী
হতদরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ১৫ টাকা কেজি দরে চাল দেয়া হবে। খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে ৪৯৫টি উপজেলায় ৫৫ লাখ পরিবার এই চাল পাবে। বছরে ছয় মাস (আগস্ট থেকে নভেম্বর এবং মার্চ ও এপ্রিল) এই চাল দেয়া হবে। প্রতি মাসে প্রতি পরিবার ৩০ কেজি চাল পাবে। সে হিসাবে ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে সর্বমোট ১০ লাখ মেট্রিক টন চাল বাজেটে সংস্থান রাখা হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রাণপণ চেষ্টায় বাংলাদেশে জ্বালানির দাম বাড়েনি: নুরুল ইসলাম মনি
বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম বাড়লেও বাংলাদেশে এখনো বাড়েনি— প্রধানমন্ত্রীর প্রাণপণ চেষ্টায় এমনটা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন সংসদে সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের ‘পাল্টাপাল্টি আলাপ’
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনে আজ একাত্তর বিধিতে (পয়েন্ট অফ অর্ডার) দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ‘তীক্ষ্ণ কটাক্ষ’ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসেবে চমৎকারভাবে পরিবেশন করতে পারেন। অন্যদিকে, বিরোধীদলীয় নেতার ব্যবহৃত ‘মিথ্যা’ শব্দটিকে অসংসদীয় অভিহিত করে তা এক্সপাঞ্জ (কার্যবিবরণী থেকে বাদ দেয়া) করার দাবি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শ্রমিক কার্ড নয়, ফান্ডের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে: সংসদে প্রধানমন্ত্রী
দেশে এ মুহূর্তে শ্রমিকদের জন্য কোনো কার্ড দেয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তিনি জানিয়েছেন, শ্রমিক কল্যাণ ফান্ডের অর্থ যাতে সত্যিকার অর্থে শ্রমিকদের জন্য ব্যয় করা হয় তা নিশ্চিত করা হবে। আজ (বুধবার, ১ এপ্রিল) জাতীয় সংসদে নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত হুমকির মুখে পড়বে: শিশির মনির
জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য ও আইনজীবী শিশির মনির বলেছেন, গণভোট বাতিল হলে আইনগত হুমকির মুখে পড়বে নির্বাচিত সংসদ। স্বয়ংক্রিয়ভাবে গণভোট বাতিলের কোনো সুযোগ নেই বলে দাবি করেছেন জামায়াতের আইনজীবী শিশির মনির।

আওয়ামী লীগ আমলে বিসিবির অনিয়ম তদন্ত করবে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী
আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। আজ (রোববার, ২৯ মার্চ) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মোশাররফ হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

সংসদের অধিবেশন শুরু হয়েছে
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের (৩য় দিন) মুলতবি অধিবেশন শুরু হয়েছে। আজ (রোববার, ২৯ মার্চ) বিকেল ৩টায় শুরু হওয়া অধিবেশনে উপস্থিত আছেন বিএনপি চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

ঈদের ছুটি শেষে বিকেল ৩টায় বসছে জাতীয় সংসদের অধিবেশন
ঈদের ছুটি শেষে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বসছে আজ (রোববার, ২৯ মার্চ) বিকেল ৩টায়। আজ সংসদীয় কার্যক্রমের অংশ হিসেবে, সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে। এছাড়া অধ্যাদেশ সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির বৈঠকও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মামলা বাণিজ্য ও প্রতিশোধের রাজনীতি বন্ধে রুমিন ফারহানার আহ্বান
মামলা বাণিজ্য ও প্রতিশোধের রাজনীতি বন্ধের আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। গতকাল (সোমবার, ২৩ মার্চ) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে রুমিন ফারহানা সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় গ্রামবাসী তাকে সংবর্ধনা প্রদান করেন।

গণভোট ও সংবিধান সংস্কার: বাংলাদেশের সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণের তাগিদ জাতিসংঘের
বাংলাদেশের সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোটের রায় বাস্তবায়ন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সব পক্ষকে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণের তাগিদ দিয়েছে জাতিসংঘ। বুধবার (১৮ মার্চ) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘের উপ-মুখপাত্র ফারহান হক বলেন, ‘গণভোটের বিষয়ে আমাদের প্রত্যাশা হলো, বাংলাদেশের সকল সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করা হবে এবং সংশ্লিষ্ট সকল পক্ষ এই প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে।’