বিল নিয়ে আপত্তি, সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

বিরোধীদলের ওয়াকআউট
বিরোধীদলের ওয়াকআউট | ছবি: সংগৃহীত
0

‘ট্রান্সফার ও প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৬’ নিয়ে আপত্তি জানিয়ে জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধীদল। আজ (রোববার, ৬ সেপ্টেম্বর) রাত ৮টা ১০ মিনিটে বিরোধীদলের সংসদ সদস্যরা অধিবেশন থেকে বের হয়ে যান। এর আগে একই বিলের জনমত যাচাইয়ের সময়ও তারা সংসদ বর্জন করেন।

বিলটি জনমত যাচাইয়ের জন্য সংসদে তোলা হলে বিরোধীদলের সংসদ সদস্যরা প্রথম দফায় সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে অধিবেশন থেকে বের হয়ে যান। কয়েক মিনিট পর তারা আবার সংসদে ফিরে আসেন। পরে রাত ৮টা ১০ মিনিটে বিরোধীদলীয় নেতা বিলটির বিরোধিতা করে ঘোষণা দিয়ে ওয়াকআউট করেন।

বিরোধীদলীয় নেতা বলেন, ‘এই বিল পাশের অংশীদার হবো না। তাই এখন ওয়াকআউট করছি।’

আরও পড়ুন:

এসময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বিরোধীদলীয় নেতার উদ্দেশে বলেন, ‘ওয়াকআউট করার জন্য আপনাকে ধন্যবাদ।’

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ‘ট্রান্সফার ও প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৬’ জনমত যাচাইয়ের জন্য সংসদে তোলা হয়েছিল।


এফএস