
ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত থেকে কোটি টাকার ভারতীয় শাড়ি উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকা থেকে এক কোটি ২৬ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বিজিবি। গতকাল (সোমবার, ৮ জুন) বিজিবির ৬০ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে এ সব শাড়ি জব্দ করে। গতকাল রতে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

দুই দিন পর সীমান্ত থেকে ১১ জনকে ভারতে নিলো বিএসএফ
অবশেষে সীমান্তের শূন্য রেখায় অবস্থানের দুইদিন পর ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্ত থেকে পুশইন করা ১১ জনকে ভারতের অভ্যন্তরে নিল বিএসএফ। আজ (সোমবার, ৮ জুন) সকালে বিষয়টি দিনাজপুর ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু
গত ২৪ ঘন্টায় দেশে হাম উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে মোট আক্রন্ত রোগীর সংখ্যা ৮৭৭ জন। আজ (বৃহস্পতিবার, ২৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কাল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় আগামীকাল (শনিবার, ২৩ মে) থেকে আগামী ৬ জুন শনিবার পর্যন্ত একটানা ১৫ দিন বন্ধ থাকবে। আজ (শুক্রবার, ২২ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে সম্মত বাংলাদেশ-মরক্কো
বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, দক্ষতা উন্নয়ন ও বহুপক্ষীয় বিষয়ে সহযোগিতা আরও জোরদারে সম্মত হয়েছে বাংলাদেশ ও মরক্কো। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বোউরিতার বৈঠকে এ বিষয়ে সমঝোতা হয়। গতকাল দেশটির রাজধানী রাবাতে এ বৈঠক হয়। আজ (বুধবার, ২০ মে) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত ৩৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক
বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা মোকাবেলায় বাংলাদেশকে অতিরিক্ত ৩৫ কোটি ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের ‘এনার্জি সেক্টর সিকিউরিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’-এর আওতায় এ অতিরিক্ত অর্থায়ন অনুমোদন করা হয়েছে।

হাম ও উপসর্গে শিশুমৃত্যু ছাড়ালো ৪৫০
হাম ও রোগটির উপসর্গ নিয়ে আজ (শুক্রবার, ১৫ মে) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে চার এবং সন্দেহজনক হাম নিয়ে মারা গেছে আট শিশু। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে দেশে ৪৫১ শিশুর মৃত্যু হয়েছে।

মধ্যপ্রাচ্যের সব রুটে ইউএস-বাংলার ফ্লাইট চলাচল স্বাভাবিক
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পুনরায় নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ওই অঞ্চলের পরিস্থিতির উন্নতি হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক সংঘাতের কারণে এসব রুটে ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছিল।

২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়লো ২৪ টাকা ৫৯ পয়সা
ভোক্তা পর্যায়ে ফার্নেস অয়েলের দাম প্রতি লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন এ দাম আজ (রোববার, ১২ এপ্রিল) রাত ১২টা থেকে কার্যকর হবে বলে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের
হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে হজযাত্রীদের হজ এজেন্সি কিংবা অন্য কারো প্ররোচনায় নিষিদ্ধ পণ্য বহনে নিষেধ করা হয়েছে। আজ (শুক্রবার, ১০ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভোজ্যতেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্তসহ সারাদেশে বিজিবির তৎপরতা
ভোজ্যতেলের বাজার স্থিতিশীল রাখতে সরবরাহ ব্যবস্থা সচল রাখা, অসাধু মজুতদার, কালোবাজারি ও পাচারকারী চক্রের অপতৎপরতা রোধ এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রতিরোধে সীমান্ত এলাকাসহ সারাদেশে অভিযান চালাচ্ছে বিজিবি। সেই সঙ্গে সার্বিক কার্যক্রমও জোরদার করা হয়েছে। আজ (শুক্রবার, ১০ এপ্রিল) তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।