
উজানের পানিতে ডুবছে চলনবিলের বোরো ধান: হতাশায় হাজারো কৃষক
অসময়ে উজানের পানিতে চলনবিলের নিচু এলাকা প্লাবিত হয়ে নষ্ট হয়েছে অন্তত ৩০০ হেক্টর জমির বোরো ধান। পানি বৃদ্ধিতে প্রতিনিয়ত ডুবছে বিলের বোরো ধান। শ্রমিক সংকটে বিলের অনেক ধান এখনও জমিতেই পড়ে রয়েছে। একজন শ্রমিকের মজুরি দিনে ১২শ' থেকে ১৫শ' টাকা পর্যন্ত। এ অবস্থায় চরম হতাশায় বিলের হাজারো কৃষক। ক্ষতিগ্রস্তদের তালিকরা করে প্রণোদনার কথা বলছে স্থানীয় প্রশাসন।

উজানের ঢল ও শ্রমিক সংকট: চলনবিলের কৃষকের চোখে দুশ্চিন্তার ভাঁজ
উজানের পানি প্রবাহের কারণে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় হাওরের কৃষকদের মতো আতঙ্কে দিন পার করছেন চলনবিল অঞ্চলের কৃষকরা। আত্রাইসহ বিভিন্ন নদীর পানি বিলে প্রবেশ রোধে মাটির বাঁধ দিয়ে ফসল রক্ষার চেষ্টা করছেন তারা। এদিকে, মাঠে হাজার হাজার হেক্টর জমির ধান পেকে থাকলেও শ্রমিক সংকটে তা ঘরে তুলতে পারছেন না কৃষকরা।

চট্টগ্রামের বিক্রি না হওয়া হাজার হাজার চামড়া যাচ্ছে ডাম্পিংয়ে
সড়কে পড়ে আছে হাজার হাজার চামড়া। আতুরার ডিপো, বহদ্দারহাট, চৌমুহনী, নয়ারহাটে এখন বিক্রি না হওয়ায় ফেলে যাওয়া চামড়ার স্তুপ। মূল্যবান চামড়া এখন বর্জ্য ছাড়া আর কিছুই নয়। সকাল থেকে এসব চামড়া পে-লোডার দিয়ে ডাম্প ট্রাকে ভরে নিয়ে যাওয়া হচ্ছে ডাম্পিংয়ে।

সপ্তাহে তিন দিন ছুটি দিতে চায় জাপান
সপ্তাহে তিন দিন ছুটি দিতে চায় জাপান। এতে কর্মীরা পরিবারকে সময় দিতে পারবে। এদিকে, জাপানে চাকরি ছেড়ে দেয়া বা পদত্যাগপত্র জমা দেয়া খুবই জটিল বিষয়। অনেকেই বাধ্য হয়ে একই প্রতিষ্ঠানে দীর্ঘ দিন কাজ করতে বাধ্য হন। এ অবস্থা থেকে মুক্তি পেতে কর্মীরা এখন ছুটছেন পদত্যাগে সহায়তা করা বিভিন্ন সংস্থার কাছে। তবে, নিম্ন জন্মহারের কারণে দেশটিতে শ্রমিক সংকট প্রকট হচ্ছে।

তাপদাহে ২০৩৫ সাল নাগাদ সিঙ্গাপুরের লোকসান হবে ১৫০ কোটি ডলার
অতিরিক্ত তাপদাহের কারণে ২০৩৫ সাল নাগাদ সিঙ্গাপুরের অর্থনীতির ১৫০ কোটি ডলার লোকসান হবে বলে জানিয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর।