শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে তিন সাপ, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা

শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে তিন সাপ, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা

সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৯ তলায় শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে তিনটি সাপের উপস্থিতি ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে। আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) সকালে করিডোরে সাপগুলো দেখা যায়।

একাদশে ভর্তি ২০২৬-২৭: সর্বোচ্চ ও সর্বনিম্ন ফি যত টাকা

একাদশে ভর্তি ২০২৬-২৭: সর্বোচ্চ ও সর্বনিম্ন ফি যত টাকা

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির (Class 11 Admission 2026-27) সেশন চার্জ ও ভর্তি ফি নির্ধারণ করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। গতকাল (সোমবার, ২৪ আগস্ট) প্রকাশিত চূড়ান্ত ভর্তি নীতিমালায় প্রতিষ্ঠানের এমপিও ভুক্তি, অবস্থান এবং বাংলা বা ইংরেজি ভার্সনের ওপর ভিত্তি করে ভর্তি ফি সর্বনিম্ন ১,৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৮,৫০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এদিকে একাদশ শ্রেণিতে ভর্তির (Class 11 Admission 2026-27) প্রাথমিক নিশ্চায়নের ফি ৫ টাকা বাড়ানো হয়েছে। গত শিক্ষাবর্ষে যেখানে শিক্ষার্থীরা প্রাথমিক নিশ্চায়নের জন্য ৩৩৫ টাকা পরিশোধ করত, এবার তা নির্ধারণ করা হয়েছে ৩৪০ টাকা।

একাদশ শ্রেণিতে ভর্তির নতুন নীতিমালা প্রকাশ, ভর্তি ফি সর্বোচ্চ ৮৫০০ টাকা

একাদশ শ্রেণিতে ভর্তির নতুন নীতিমালা প্রকাশ, ভর্তি ফি সর্বোচ্চ ৮৫০০ টাকা

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে (Class 11/HSC) ভর্তির জন্য নতুন নীতিমালা ও ফি নির্ধারণের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২৪ আগস্ট ২০২৬) প্রকাশিত চূড়ান্ত নির্দেশনামূলক বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানভেদে একাদশ শ্রেণিতে ভর্তির সেশন চার্জ ও ভর্তি ফি সর্বনিম্ন ১,৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৮,৫০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। প্রতিষ্ঠানের অবস্থান (মেট্রোপলিটন, জেলা বা উপজেলা), এমপিওভুক্ত কিংবা নন-এমপিও কাঠামো এবং বাংলা বা ইংরেজি ভার্সনের ওপর ভিত্তি করে এই ফি সুনির্দিষ্ট করা হয়েছে (HSC Admission 2026-27 Policy Update)।

একাদশ শ্রেণিতে ভর্তি ২০২৬: তিন ধাপ নয়, এক ধাপেই শেষ হবে আবেদন

একাদশ শ্রেণিতে ভর্তি ২০২৬: তিন ধাপ নয়, এক ধাপেই শেষ হবে আবেদন

একাদশ শ্রেণির (HSC Class 11) ভর্তি প্রক্রিয়ায় পরিবর্তন আনছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের শিক্ষাবর্ষের সেশনজট কমাতে ও দ্রুত সময়ের মধ্যে ক্লাস শুরু করার লক্ষ্যে এবার তিন ধাপের পরিবর্তে এক ধাপেই অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে (HSC College Admission 2026: Online Application in Single Phase)।

প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা থাকছে না; ১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসির ফল

প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা থাকছে না; ১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসির ফল

আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে কোনো ভর্তি পরীক্ষা নেয়া হবে না। লটারির মাধ্যমে প্রথম শ্রেণির ভর্তি কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

ইবির নতুন উপ-উপাচার্য ড. মো. এমতাজ, কোষাধ্যক্ষ ড. মো. ইদ্রিস

ইবির নতুন উপ-উপাচার্য ড. মো. এমতাজ, কোষাধ্যক্ষ ড. মো. ইদ্রিস

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন উপ-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন এবং কোষাধ্যক্ষ (ট্রেজারার) হিসেবে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী নিয়োগ পেয়েছেন।

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি

বিসিএস (সাধারণ) শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি ও পদায়ন প্রক্রিয়া সহজ ও দ্রুত নিষ্পত্তি করতে নতুন নীতিমালা জারি করেছে সরকার। নীতিমালা অনুযায়ী, এখন থেকে কর্মকর্তাদের পদমর্যাদা অনুযায়ী তিন স্তরের কমিটির মাধ্যমে বদলি ও পদায়নের আবেদন নিষ্পত্তি ও বদলির আদেশ জারি করা হবে।

২০ জুলাই কি এসএসসির ফল প্রকাশ হবে? যা জানালো শিক্ষা বোর্ড

২০ জুলাই কি এসএসসির ফল প্রকাশ হবে? যা জানালো শিক্ষা বোর্ড

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ (SSC and equivalent exam result publication) নিয়ে শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আগামী (সোমবার, ২০ জুলাই) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) পরীক্ষার ফল প্রকাশ হতে পারে বলে জোর আলোচনা চলছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি (Bangladesh Inter-Education Board Coordination Committee) জানিয়েছে, ২০ জুলাইকে লক্ষ্য রেখেই ফল প্রস্তুতের চূড়ান্ত কাজ চলছে।

নকলমুক্ত পরীক্ষার পাশাপাশি ‘অটোপাশ’ সংস্কৃতি বন্ধে কঠোর সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নকলমুক্ত পরীক্ষার পাশাপাশি ‘অটোপাশ’ সংস্কৃতি বন্ধে কঠোর সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয়ভাবে একটি শিক্ষিত, মেধাভিত্তিক ও শক্তিশালী জাতি গঠনের লক্ষ্যে শিক্ষার মান পুনরুদ্ধার করতে বর্তমান সরকার সম্পূর্ণ আপসহীন। নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করার পাশাপাশি বিগত ফ্যাসিস্ট আমলের ‘অটোপাশ’ বা ঢালাওভাবে নম্বর বাড়িয়ে দেয়ার অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনতে সরকার বদ্ধপরিকর।

শিক্ষামন্ত্রী নিজের মেয়েকে ‘ব্রয়লার মুরগির মতো’ বলেছেন: ছাত্রদল সাধারণ সম্পাদক

শিক্ষামন্ত্রী নিজের মেয়েকে ‘ব্রয়লার মুরগির মতো’ বলেছেন: ছাত্রদল সাধারণ সম্পাদক

টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেয়ার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের একটি অডিও ক্লিপকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন বিতর্ক ও বিভ্রান্তি।

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রদলের

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রদলের

দেশের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা, অতিবর্ষণ ও দুর্যোগপূর্ণ পরিস্থিতি বিবেচনায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষাসহ অন্যান্য বোর্ড ও বিশ্ববিদ্যালয় পরীক্ষা সাময়িক স্থগিতের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (১৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই দাবি জানিয়েছে সংগঠনটি।

৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় শূন্য থাকা দেশের প্রায় ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। রায়ের পরে অ্যাটর্নি জেনারেল জানান, সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের স্থান থাকবে উপরে আর অধিভুক্ত শিক্ষকেরা পরের ধাপে পদোন্নতি পাবেন৷ পরবর্তী সিদ্ধান্ত নিবেন শিক্ষা মন্ত্রণালয়।