
রোজায় ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার
প্রতি বছরের মতো এবারও রোজায় সুলভমূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রি করবে সরকার। প্রতি কেজি গরুর মাংস ৬৫০ ও প্রক্রিয়াজাত মুরগির মাংস ২৫০, প্রতি লিটার দুধ ৮০ এবং প্রতিটি ডিম আট টাকা করে বিক্রি হবে।

এ বছর মধ্যপ্রাচ্যে কোন দেশে কত ঘণ্টা রোজা: সবচেয়ে কম সময় কোথায়?
পবিত্র রমজান ২০২৬ (Ramadan 2026) ঘনিয়ে আসছে। জ্যোতির্বিদদের গণনা অনুযায়ী, চলতি বছর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সিয়াম সাধনা বা রোজা শুরু হতে পারে আগামী ১৮ বা ১৯ ফেব্রুয়ারি (February 18 or 19) থেকে। ভৌগোলিক অবস্থান এবং ঋতু পরিবর্তনের ফলে এবারের রোজা হবে গত কয়েক বছরের তুলনায় বেশ আরামদায়ক ও স্বস্তিদায়ক।

দরজায় কড়া নাড়ছে সংযমের মাস রমজান: রহমত ও মাগফিরাতের প্রস্তুতি নেবেন যেভাবে
মুসলিম উম্মাহর হৃদয়ে আনন্দের দোলা দিয়ে অতি সন্নিকটে রহমত, নাজাত, মাগফিরাত ও বরকতের মাস মাহে রমজান (Holy Ramadan 2026)। এই মহিমান্বিত মাসের আগমনে মুমিনদের মাঝে শুরু হয়েছে বিশেষ প্রস্তুতি। সিয়াম সাধনা বা রোজা (Fasting) এমন একটি ইবাদত, যার বিধান মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অত্যন্ত বিস্তারিতভাবে বর্ণনা করেছেন।

রোজার আগে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে ইসিকে চিঠি দেবে সরকার
জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা
আগামী রোজার আগে নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশনকে (ইসি) সরকার চিঠি দেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (মঙ্গলবার, ৫ আগস্ট) রাত ৮টায় জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি এ কথা জানান।

'আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না'
ভয়ঙ্কর বিপদ কাটিয়ে ওঠা তামিম ইকবাল আজ কিছুটা সুস্থ বোধ করছেন। আর এই সুস্থতার পরই এলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এলেন কোটি ভক্ত ও প্রিয় মানুষগুলোকে ধন্যবাদ-কৃতজ্ঞতা জানাতে। তাই তো সোজাসাপ্টায় বললেন, 'আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না'। আজ (মঙ্গলবার, ২৫ মার্চ) বিকেল সাড়ে ৩টায় ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে তিনি সকলের কাছে দোয়া চেয়ে কথাগুলো লিখেছেন।

রাজধানীর প্রধান সড়কে বেপরোয়া রিকশা, ট্র্যাপারেও নেই তোয়াক্কা
রোজায় রাজধানীর প্রধান সড়কগুলোতে যেন আরও বেপরোয়া হয়ে ওঠে তিন চাকার বাহন রিকশা। অনিয়ন্ত্রিত এসব রিকশা সামাল দিতে বেগ পেতে হয় ট্রাফিক পুলিশকে। অতিষ্ঠ সাধারণ মানুষ। এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এরই মধ্যে পরীক্ষামূলকভাবে রিকশা ট্র্যাপার চালু হয়েছে। তবে বেশিরভাগ চালকই এর তোয়াক্কা করছেন না।

ঈদের কেনাকাটায় বিপণিবিতানে ভিড়, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
সপ্তাহের ছুটির দিনে ঈদ উদযাপনে নতুন পোশাক কিনতে বিপণিবিতানগুলোতে ব্যাপক ভিড়। রোজার শেষ সময়ে বেচা-বিক্রিও বেড়েছে। পোশাকের দাম নিয়ে ক্রেতাদের অভিযোগ থাকলেও সামর্থ্যের মধ্যে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপনের আশা ক্রেতাদের।

রমজানের প্রস্তুতি: মহানবী (সা.) যে পাঁচ বিষয়ে খেয়াল রাখতেন
প্রতিটি ইবাদতের জন্য পূর্বপ্রস্তুতি অত্যন্ত জরুরি। রসুলুল্লাহ হযরত মুহাম্মদ (স.) নামাজ ও হজের মতো পবিত্র রমজানের জন্যও বিশেষ প্রস্তুতি নিতেন এবং উম্মতকে রমজানের ইবাদতের জন্য আগে থেকেই প্রস্তুত হতে বলতেন। নবীজির (স.) এর জীবন ও কর্মপন্থা অনুযায়ী রমজানের প্রস্তুতিমূলক কিছু করণীয় সম্পর্কে জানার চেষ্টা করবো।

রমজানের প্রস্তুতি যেভাবে নেবেন
পবিত্র রমজান মাস আসন্ন। রমজান মাস ইসলাম ধর্মাবলম্বীদের সংযম ও শৃঙ্খলা অনুশীলনের জন্য এক বড় সুযোগ। ইবাদত-বন্দেগীর পাশাপাশি আধ্যাত্মিক শুদ্ধিতে দেহ-মনের প্রশান্তির ক্ষেত্র তৈরি করে দেয়। সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত একটানা খাবার খাওয়া থেকে বিরত থাকা স্বাভাবিক জীবন ধারণে একটি উল্লেখযোগ্য পরিবর্তন এনে দেয়। তবে এ পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেয়ার বিষয়টি অত্যন্ত জরুরি। আর সেজন্য যেসব কাজ করা উচিত, রমজানের প্রস্তুতি যেভাবে নেয়া দরকার সে বিষয়গুলো তুলে ধরা হলো।

শেষ মুহূর্তে স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছে মানুষ
ঈদে বাড়িফেরা মানুষের ভিড় কম থাকায় স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারছেন ঘরমুখো মানুষ। অন্যদিনের তুলনায় আজ (বুধবার, ১০ এপ্রিল) সড়কে যাত্রীর পরিমাণ কম। যার ফলে নির্বিঘ্নে চলাচল করছে গাড়ি।

ঢাকায় সরকারি দামে কোথাও মিলছে না মাংস
কয়েকটি জেলায় ব্যবসায়ীরা সরকার নির্ধারিত দামে গরুর মাংস বিক্রি বন্ধ করলেও রাজধানীতে চলছে বিক্রি। তবে ঢাকার কোথাও নির্ধারিত দর মানছেন না তারা। অন্যদিকে সুলভ মূল্যের দোকানে ৬৫০ টাকায় মিলছে মাংস। যেখানে বাজারের তুলনায় ভিড় চোখে পড়ার মতো।

রোজার শুরুতেই পোশাকের দোকানে ভিড়
রোজার শুরু থেকেই প্রিয়জনের জন্য পছন্দের পোশাক কিনতে রাজধানীর বিভিন্ন বিপণি বিতানে ভিড় করছেন ক্রেতারা। দাম কিছুটা বেশি হলেও পণ্যের মান ভালো থাকায় ক্রেতাদের আগ্রহ রয়েছে। পাশাপাশি গত বছরের তুলনায় পোশাকের ডিজাইনেও রয়েছে বৈচিত্র্য।