টানা ছুটির পর খুলেছে স্কুল, ফিরেছে প্রাণচাঞ্চল্য

ক্লাসে পাঠদান চলছে
ক্লাসে পাঠদান চলছে | ছবি: এখন টিভি
1

রোজা, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসসহ টানা ৩৮ দিনের ছুটি শেষে আজ (রোববার, ২৯ মার্চ) সারা দেশের মতো খুলেছে কুষ্টিয়ার স্কুল-কলেজ।

সকাল থেকেই শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রাণ ফিরে পেয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। ঈদের নতুন পোশাক পরে শিক্ষার্থীরা আনন্দ-উচ্ছ্বাসে ভরিয়ে তোলে স্কুল প্রাঙ্গণ। দীর্ঘদিন পর বন্ধু ও শিক্ষকদের সঙ্গে দেখা হওয়ায় চলে গল্প-আড্ডা।

আরও পড়ুন:

একই সঙ্গে ক্লাসরুমে ফিরেও পড়াশোনায় মনোযোগী হতে দেখা যায় তাদের। শিক্ষার্থীরা জানায়, দীর্ঘ ছুটিতে তাদের পড়াশোনার ঘাটতি পড়েছে। ঘাটতি পুষিয়ে নিতে তারা নতুন উদ্যমে পড়াশোনায় ফিরতে চায়।

অন্যদিকে শিক্ষকরা বলছে, ছুটির কারণে সৃষ্ট শিক্ষাগত ঘাটতি কাটিয়ে উঠতে ক্লাসে বাড়তি গুরুত্ব দিয়ে পাঠদান চলছে। শিক্ষার্থীদের আবারও বইমুখী করতে ব্যস্ত সময় পার করছেন তারা।

এফএস