রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
আন্দোলনের মুখে রাবিপ্রবি ভিসি প্রত্যাহার, নতুন উপাচার্য অধ্যাপক জয়নুল আবেদীন

আন্দোলনের মুখে রাবিপ্রবি ভিসি প্রত্যাহার, নতুন উপাচার্য অধ্যাপক জয়নুল আবেদীন

ছাত্রদলের আন্দোলনের মুখে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আতিয়ার রহমানকে প্রত্যাহার করা হয়েছে। নতুন উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব কেমিস্ট্রির অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।

রাবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ভিসি কার্যালয়ে ছাত্রদলের তালা

রাবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ভিসি কার্যালয়ে ছাত্রদলের তালা

নিয়োগসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য ড. আতিয়ার রহমানের অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ভিসি কার্যালয়ে তালা ঝুলিয়েছে শাখা ছাত্রদল। অন্যথায় কঠোর কর্মসূচি করার হুঁশিয়ারি দিয়েছে ছাত্র সংগঠনটি। তবে শিক্ষার্থীদের সুরক্ষায় ভিসিবিরোধী আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের ক্লাশ, পরীক্ষা ও রেজাল্ট সংক্রান্ত কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে সব অভিযোগ অস্বীকার করেছেন ভিসি।

রাবিপ্রবিতে ৩ দিনের আন্তর্জাতিক বায়োসায়েন্স কনফারেন্স অ্যান্ড কার্নিভাল

রাবিপ্রবিতে ৩ দিনের আন্তর্জাতিক বায়োসায়েন্স কনফারেন্স অ্যান্ড কার্নিভাল

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) প্রথমবারের মতো আগামী ১৬ মে থেকে ১৮ মে তিনদিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘আন্তর্জাতিক বায়োসায়েন্স কনফারেন্স অ্যান্ড কার্নিভাল’। এতে দেশি বিদেশি ৩৫০ জনের বেশি বিজ্ঞানী ও গবেষক তাদের গবেষণাপত্র উপস্থাপন করবেন।

'নানামাত্রিক বাস্তবতার কারণে রাবিপ্রবি কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেনি'

'নানামাত্রিক বাস্তবতার কারণে রাবিপ্রবি কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেনি'

নানামাত্রিক বাস্তবতার কারণে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেনি বলে জানিয়েছেন সদ্য যোগ দেয়া উপাচার্য ড. মো. আতিয়ার রহমান। বিশ্ববিদ্যালয়টির মানের নতুন উচ্চতা বাড়াতে সর্বোচ্চ প্রয়াস নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

রাবিপ্রবির নতুন ভিসি চবির ড. মো. আতিয়ার রহমান

রাবিপ্রবির নতুন ভিসি চবির ড. মো. আতিয়ার রহমান

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রফেসর ড. মো. আতিয়ার রহমানকে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ভিসি নিয়োগ দিয়েছে সরকার।