
বঙ্গোপসাগরে ট্রলার বিকল: ৩ দিন ধরে ভাসছেন ১৭ জেলে, উদ্ধারে কোস্টগার্ড
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে গভীর সমুদ্রে বিপাকে পড়েছেন ১৭ জন জেলে। বরগুনার পাথরঘাটা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ‘এফবি জাহান’ নামের একটি মাছ ধরার ট্রলারের পাখা (সেফ) ভেঙে বিকল হয়ে গত তিন দিন ধরে ভাসছেন তারা।

যান্ত্রিক ত্রুটির অজুহাতে বন্ধ দেশের একমাত্র কৃষি রেডিও স্টেশন
যান্ত্রিক ত্রুটি ও বৈশ্বিক পরিস্থিতির অজুহাতে একমাস বন্ধ রয়েছে বরগুনার আমতলীর জনপ্রিয় ‘কৃষি রেডিও ৯৮ দশমিক ৮ এফএম’। এতে উপকূলের প্রায় ৫ লাখ মানুষ কৃষি ও আবহাওয়া বিষয়ক জরুরি তথ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। নির্ভরযোগ্য তথ্যের অভাবে চরম উদ্বেগ আর ঝুঁকিতে দিন কাটাচ্ছেন স্থানীয় কৃষক ও জেলেরা।

ঢাকা-বরিশাল মহাসড়কে বিআরটিসির বাসে আগুন
ঢাকা-বরিশাল মহাসড়কে একটি চলন্ত বিআরটিসি বাস অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। আজ (মঙ্গলবার, ২৮ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

উৎপাদনে ফিরলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট
যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকা দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াটের তৃতীয় ইউনিটের উৎপাদন শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৩১ জুলাই) বিকেলে কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক তথ্য নিশ্চিত করেন।

বন্ধ বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন
একে একে ৩টি ইউনিটই বন্ধ হয়ে যাওয়ায় পুরোপুরি থেমে গেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন। যান্ত্রিক ত্রুটির কারণে সোমবার (৯ সেপ্টেম্বর) থেকে ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটিও বন্ধ হয়ে যায়।

১৯ ঘণ্টা পর ছাড়লো বিমানের ফ্লাইট, ভোগান্তিতে ২৬৮ যাত্রী
যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যেতে পারেনি।