Recent event

১৯ ঘণ্টা পর ছাড়লো বিমানের ফ্লাইট, ভোগান্তিতে ২৬৮ যাত্রী

0

যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যেতে পারেনি।

দুবাইগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১৪৭ মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। এতে বেশ বেকায়দায় পড়তে হয় ২৬৮ যাত্রীকে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ডিরেক্টর গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ জানান, ফ্লাইটটি গতকাল সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে এই ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। যান্ত্রিক ত্রুটির কাজ মেরামত শেষে আজ বুধবার (২৪ এপ্রিল) দুপুর ২টা ১০ মিনিটে চট্টগ্রাম ছেড়ে যায়।