গতকাল (শনিবার, ১ আগস্ট) ভোর ৫টা ৫০ মিনিটে ইউনিটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। বন্ধ হওয়ার আগে ইউনিটটি থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল।
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বলেন, ‘ত্রুটি শনাক্ত করে প্রয়োজনীয় মেরামত কাজ এরইমধ্যে সম্পন্ন হয়েছে। রাতের মধ্যেই ইউনিটটি পুনরায় চালু করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করার আশা করা হচ্ছে।’
বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, বর্তমানে কেন্দ্রের ৩ নম্বর ইউনিট সচল রয়েছে এবং এটি থেকে প্রায় ১৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে।
ফলে আপাতত ৩ নম্বর ইউনিটের উৎপাদনের ওপর নির্ভর করেই বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রয়েছে।





