মোহাম্মদ বাঘের গালিবাফ
‘মধ্যপ্রাচ্যে হয় পুরোপুরি শান্তি আসবে; নাহয় যুদ্ধ ছড়িয়ে পড়বে সবখানে’

‘মধ্যপ্রাচ্যে হয় পুরোপুরি শান্তি আসবে; নাহয় যুদ্ধ ছড়িয়ে পড়বে সবখানে’

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার এবং শীর্ষ মধ্যস্থতাকারী মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, মধ্যপ্রাচ্যে সংঘাতের সম্পূর্ণ অবসান ঘটাতে হবে। অন্যথায় এর পরিণতিতে অঞ্চলের প্রতিটি দেশ তেহরান ও ওয়াশিংটনের এই যুদ্ধে জড়িয়ে পড়বে।

সমঝোতার ভাঙনের আড়ালে ক্ষমতার দ্বন্দ্ব; ‘বলির পাঁঠা’ বানানো হচ্ছে পেজেশকিয়ানকে

সমঝোতার ভাঙনের আড়ালে ক্ষমতার দ্বন্দ্ব; ‘বলির পাঁঠা’ বানানো হচ্ছে পেজেশকিয়ানকে

আল জাজিরার বিশ্লেষণী মতামত

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক সংঘাত এবং শান্তি আলোচনার কাঠামো হিসেবে সই হওয়া সমঝোতা স্মারক (মোইউ) অনিশ্চয়তায় পড়ার পর ইরানে শুরু হয়েছে দোষারোপের রাজনীতি। ক্ষমতাসীন মহলের একটি অংশ প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে এই ব্যর্থতার জন্য দায়ী করছে। বিশ্লেষকদের মতে, এতে কেবল জনরোষের লক্ষ্যবস্তু নির্ধারণই নয়, বরং শাসকগোষ্ঠীর ভেতরের বিভাজনও আড়াল করার চেষ্টা করা হচ্ছে। আল জাজিরায় ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সোশ্যাল হিস্ট্রির রিসার্চ ফেলো কায়হান ওয়ালাদবায়গির বিশ্লেষণী মতামত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

‘একপাক্ষিক চুক্তির দিন শেষ’, হুঁশিয়ারি ইরানের

‘একপাক্ষিক চুক্তির দিন শেষ’, হুঁশিয়ারি ইরানের

ইরানের ৫টি প্রদেশের অন্তত ৯টি শহরে বড় ধরনের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের দাবি, আজ (রোববার, ১২ জুলাই) ভোরে চালানো এই অভিযানে অন্তত ১৪০টি অবস্থানে আঘাত হানা হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান এই সামরিক সংঘাতের ধরন বিশ্লেষণ করলে দেখা যায়, প্রতিবারই হামলার তীব্রতা ও পরিধি আগের চেয়ে বাড়ছে।

নিজের শর্তেই হরমুজ প্রণালি খুলবে ইরান, ঘোষণা গালিবাফের

নিজের শর্তেই হরমুজ প্রণালি খুলবে ইরান, ঘোষণা গালিবাফের

ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালি শুধু ‘ইরানের ব্যবস্থাপনায়’ পুনরায় খোলা হবে। ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ সত্ত্বেও বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর তেহরান তাদের উল্লেখযোগ্য নিয়ন্ত্রণ বজায় রাখতে চায় বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের ওপর নতুন করে হামলা যুক্তরাষ্ট্রের; দক্ষিণাঞ্চলে ব্যাপক বিস্ফোরণ

ইরানের ওপর নতুন করে হামলা যুক্তরাষ্ট্রের; দক্ষিণাঞ্চলে ব্যাপক বিস্ফোরণ

ইরানে গত (মঙ্গলবার, ৯ জুলাই) পাল্টাপাল্টি হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘আজ রাতেই আবার জোরালোভাবে আঘাত করার’ ইঙ্গিত দেয়ায় ইরানের ওপর নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন অংশে বিস্ফোরণ হয়েছে। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালির তীরবর্তী সিরিক ও বন্দর আব্বাসসহ কয়েকটি বন্দর নগরী। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের হামলা; বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার দাবি তেহরানের

দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের হামলা; বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার দাবি তেহরানের

ইরানের ওপর বড় ধরনের বিমান হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় দেশটির দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি স্থানে বোমাবর্ষণের খবর পাওয়া গেছে। হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানি হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা; যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কা

বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা; যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কা

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলার জবাবে যুক্তরাষ্ট্র ইরানে ধারাবাহিক সামরিক হামলা চালানোর পর আজ (বুধবার, ৭ জুলাই) বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ড। এতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুকাঙ্ক্ষিত ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা; তেহরানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে হামাসের বৈঠক

গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা; তেহরানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে হামাসের বৈঠক

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিয়েছে হামাসের একটি জ্যেষ্ঠ প্রতিনিধিদল। দলটির চেয়ারম্যান মোহাম্মদ দারবিশ এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। তেহরানে জানাজার ফাঁকে তারা গাজা পরিস্থিতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

খামেনির জানাজায় শোকে ভেঙে পড়লেন গালিবাফ ও আরাঘচি

খামেনির জানাজায় শোকে ভেঙে পড়লেন গালিবাফ ও আরাঘচি

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিদায়ী অনুষ্ঠানে আবেগ ধরে রাখতে পারেননি দেশটির শীর্ষ নেতারা। গতকাল (শুক্রবার, ৩ জুলাই) তেহরানে আয়োজিত এই অনুষ্ঠানে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি কান্নায় ভেঙে পড়েন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত এই নেতার সপ্তাহব্যাপী শোক কর্মসূচি এদিন থেকেই শুরু হয়েছে বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা ফারস নিউজ।

ইরানি আলোচকদের হত্যার ছক কষেছিল ইসরাইল, দাবি মার্কিন কর্মকর্তাদের

ইরানি আলোচকদের হত্যার ছক কষেছিল ইসরাইল, দাবি মার্কিন কর্মকর্তাদের

গত বসন্তকালে যখন ওয়াশিংটন ও তেহরান একটি অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তিতে পৌঁছাতে সংবেদনশীল আলোচনায় ব্যস্ত ছিল, তখন ইসরাইল ইরানের শীর্ষ আলোচকদের হত্যার ছক কষেছিল বলে মনে করেন মার্কিন কর্মকর্তারা। বর্তমান ও সাবেক বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। স্ট্রেইটটাইমস এ তথ্য জানা গেছে।

‘বানোয়াট’ দাবি প্রত্যাখ্যান; মার্কিন পণ্য কেনা নিয়ে ট্রাম্পকে গালিবাফের জবাব

‘বানোয়াট’ দাবি প্রত্যাখ্যান; মার্কিন পণ্য কেনা নিয়ে ট্রাম্পকে গালিবাফের জবাব

যুক্তরাষ্ট্রের কাছে জব্দ থাকা অর্থ অবমুক্ত হওয়ার পর তা দিয়ে কেবল মার্কিন কৃষিপণ্য কেনা হবে—প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ এই দাবিকে ‘বানোয়াট’ বলে অভিহিত করেছেন। আল জাজিরার  প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালি খুলে দিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করবে ইরান: গালিবাফ

হরমুজ প্রণালি খুলে দিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করবে ইরান: গালিবাফ

হরমুজ প্রণালি পুনরায় সচল করতে ইরান ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করতে পারে বলে জানিয়েছেন ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম দফার আলোচনা শেষে ফেরার পথে তিনি এই মন্তব্য করেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।