আজ (বুধবার, ২২ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য জানা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক বার্তায় গালিবাফ বলেন, যে অঞ্চলে ইরান নিজেরা তেল বিক্রি করতে পারবে না, সেখানে অন্য কোনো দেশকেও তেল বিক্রি করতে দেয়া হবে না।
ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্যের কোনো পরিকাঠামোই নিরাপদ থাকবে না উল্লেখ করে তিনি জানান, মার্কিন সামরিক বাহিনীর সম্পূর্ণ অনুপস্থিতির ওপরই হরমুজ প্রণালির প্রকৃত নিরাপত্তা নির্ভর করছে।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আর কখনোই যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেন গালিবাফ।





