
ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে দেশ গড়তে হবে: প্রতিমন্ত্রী শাহে আলম
পুণ্ড্রের প্রাচীন ঐতিহ্য আর বাঙালির প্রাণের উৎসব— দুইয়ের অপূর্ব মেলবন্ধনে মুখর হয়ে উঠেছে বগুড়া পৌর পার্ক। বগুড়া সাংস্কৃতিক ফোরাম ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে পাঁচ দিনব্যাপী বৈশাখি উৎসব এক অনন্য সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়েছে।

সংসদে দাঁড়িয়ে যেসব কারণে রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম
জাতীয় সংসদে নিজের বক্তব্যের সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ধন্যবাদ দিয়েছেন বগুড়া-২ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় দাঁড়িয়ে তিনি এ ধন্যবাদ দেন। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক ও আওয়ামী লীগকে স্বৈরাচার বলায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়েছেন প্রতিমন্ত্রী।

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নৈতিকতা থাকা প্রয়োজন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা-কর্মচারীর মধ্যে নৈতিকতা থাকা প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ (সোমবার, ৬ এপ্রিল) সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি যাচাইয়ে ঝটিকা সফরে গিয়ে একথা বলেন তিনি।

নির্বাচন সংক্রান্ত অধ্যাদেশগুলোর আইন পাশ হলেই স্থানীয় সরকার নির্বাচন: শাহে আলম
নির্বাচন সংক্রান্ত অধ্যাদেশগুলো আইন আকারে পাশ হলেই স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ (শনিবার, ৪ এপ্রিল) দুপুরে নবনির্বাচিত জেলা প্রশাসকদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরস্থ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা জানান তিনি।

১৭ বছরে উন্নয়নের বুলি শোনা গেছে, বাস্তবে হয়নি কাজ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
গত ১৭ বছরে শুধু উন্নয়নের বুলি শোনা গেছে, তবে বাস্তবে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ (শুক্রবার, ৩ এপ্রিল) সকালে টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী মাহমুদুল হাসান চাঁদ বাজার পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর পছন্দের নকশায় সংস্কার হতে যাচ্ছে বগুড়ার শাকপালা পার্ক
প্রধানমন্ত্রী তারেক রহমানের পছন্দের নকশা অনুযায়ী সংস্কার হতে যাচ্ছে বগুড়ার শাকপালা পার্কটি। আগামী সপ্তাহ থেকে সড়ক ও জনপথ বিভাগ পার্কটির সংস্কারকাজ শুরু করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

উপজেলা বিএনপি সভাপতির পদ থেকে প্রতিমন্ত্রী শাহে আলমের পদত্যাগ
প্রতিমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় দায়িত্ব ও দলীয় কার্যক্রমের মধ্যে ভারসাম্য রক্ষায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। দলীয় সূত্র বলছে, বর্তমানে তিনি সরকারের গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত থাকায় রাষ্ট্রীয় কাজে পূর্ণ মনোযোগ দিতেই এ সিদ্ধান্ত নিয়েছেন।

ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। আজ (শুক্রবার, ২০ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।