
মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন খামেনি; শেষযাত্রায় জনস্রোত
পবিত্র নগরী মাশহাদের রাস্তাজুড়ে বিপুল জনতার ঢল নেমেছে ইরানের সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষযাত্রায়। ইরানের সবচেয়ে পবিত্র শিয়া মুসলিম স্থান ইমাম রেজার মাজারে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। এর মধ্য দিয়ে ইরান ও প্রতিবেশী ইরাকের পাঁচটি শহরে ছয় দিনব্যাপী চলা জনশোকযাত্রার আনুষ্ঠানিকতা শেষ হলো। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইমাম রেজার মাজারের পাশে দাফন হবেন খামেনি; ছয় দিনের শোকের সমাপ্তি
ইরানের সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) তার নিজ শহর মাশহাদে দাফন করা হবে। যুদ্ধের কারণে তার শেষকৃত্য বিলম্বিত হয়েছিল। গত এক সপ্তাহে ইরান ও ইরাকের পাঁচটি শহরে তার মরদেহ রাখা হয়েছিল। শেষযাত্রায় অংশ নিয়েছেন লাখো মানুষ। শিয়া মুসলিমদের পবিত্র স্থান ইমাম রেজার মাজারের পাশেই শেষ পর্যন্ত তাকে দাফন করা হবে। ফার্স্ট পোস্ট ও বিবিসির প্রতিবেদনে এমন তথ্য জানা গিয়েছে।

মার্কিন হামলার পর তেহরান-মাশহাদ ট্রেন চলাচল স্থগিত
মার্কিন হামলায় তেহরান-মাশহাদ রেলপথের একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় এই পথে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে ইরানি কর্তৃপক্ষ। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এতদিন কোথায় ছিল খামেনির মরদেহ?
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছিলেন গত ২৮ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায়। কিন্তু তার দাফন হতে যাচ্ছে চার মাস পর, আগামী ৯ জুলাই। ইসলামি রীতিতে মৃত্যুর পর দ্রুততম সময়ে দাফনের নির্দেশনা থাকলেও এত দীর্ঘ বিলম্ব স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছে এতদিন কোথায় ছিল প্রয়াত এই নেতার মরদেহ? এত সময় ধরে সেটি কীভাবে সংরক্ষণ করা হলো? টাইমস অব ইন্ডিয়ার ও আনাদোলুর প্রতিবেদনে এসব নিয়ে বিস্তারিত তথ্য উঠে এসেছে।

খামেনির শেষ বিদায় জুলাইয়ের শুরুতে; তিন শহরে হবে জানাজা
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন ও শেষকৃত্যের সময়সূচি ঘোষণা করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। আগামী জুলাই মাসে এই দাফন প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আলী খামেনির দাফন হবে মাশহাদে; জুনের শুরুতে তিন দিনের শোক পালনের পরিকল্পনা ইরানের
নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় উপলক্ষে তিন দিনের রাষ্ট্রীয় জানাজা ও শোক পালনের পরিকল্পনা করছে ইরান। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনেই তেহরানে নিজ বাড়িতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত হন তিনি। প্রায় ৩৭ বছর ধরে ইসলামিক রিপাবলিকের নেতৃত্বে থাকা খামেনির দাফন অনুষ্ঠানটি চলতি জুনের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হতে পারে। দ্য টাইমস অব ইসরাইল প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন: আলোচনায় মোজতবা খামেনি
ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন নিয়ে দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ আলেমরা গতকাল (মঙ্গলবার, ৩ মার্চ) বৈঠক করেছেন। আলোচনার বিষয়ে অবগত তিন ইরানি কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি এখন সবার থেকে এগিয়ে। যুক্তরাষ্ট্রের দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

খামেনিকে মাশহাদে দাফন করা হবে: ইরানি গণমাধ্যম
নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে পবিত্র শহর মাশহাদে দাফন করা হবে বলে জানিয়েছে ফার্স বার্তা সংস্থা। মঙ্গলবার এ তথ্য প্রকাশ করা হয়।

জন্মভূমি মাশহাদে রাইসির দাফন আজ
ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে আজ (বৃহস্পতিবার, ২৩ মে) তার নিজ শহর মাশহাদে দাফন করা হবে। তাই বর্ষীয়ান এই নেতাকে চিরবিদায় বেলা ইমাম রেজার মাজারে অবস্থিত কবরস্থান এলাকার আশাপাশে ঢল নামে লাখ লাখ মানুষের।