মার্ক রুটে
ন্যাটোর দেশগুলোর ‘বিনামূল্যে সুবিধা ভোগের’ অভিযোগ আনলেন হেগসেথ

ন্যাটোর দেশগুলোর ‘বিনামূল্যে সুবিধা ভোগের’ অভিযোগ আনলেন হেগসেথ

ইউরোপজুড়ে মার্কিন সামরিক উপস্থিতি পর্যালোচনার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। ন্যাটো মিত্রদের উদ্দেশে দেয়া এক কড়া বক্তব্যে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যেসব দেশ প্রতিরক্ষা খাতে সবচেয়ে কম ব্যয় করছে, সেখান থেকে সেনা সংখ্যা কমিয়ে আনা হতে পারে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পারমাণবিক সক্ষমতা আধুনিকায়নে একমত ন্যাটো; ইউরোপে সেনা কমানোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

পারমাণবিক সক্ষমতা আধুনিকায়নে একমত ন্যাটো; ইউরোপে সেনা কমানোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

নিজেদের পারমাণবিক সক্ষমতা আধুনিকায়ন এবং পারমাণবিক পরিকল্পনা সক্ষমতা জোরদার করতে একমত হয়েছে ন্যাটো। আজ (বৃহস্পতিবার, ১৮ জুন)জোটের পারমাণবিক প্রতিরোধ সংক্রান্ত সর্বোচ্চ পর্ষদ নিউক্লিয়ার প্ল্যানিং গ্রুপ (এনপিজি) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউরোপীয় মিত্রদের বাড়তি অঙ্গীকার; সংকটে ন্যাটোর ঘাটতি পূরণে আশাবাদী রুটে

ইউরোপীয় মিত্রদের বাড়তি অঙ্গীকার; সংকটে ন্যাটোর ঘাটতি পূরণে আশাবাদী রুটে

সংকটের সময় ন্যাটোর জন্য সামরিক সক্ষমতা জোগানে ইউরোপীয় মিত্ররা আরও বেশি বাহিনী দেয়ার অঙ্গীকার করেছে বলে জানিয়েছেন জোটটির মহাসচিব মার্ক রুটে। যুক্তরাষ্ট্র গত মাসে মিত্রদের জানিয়েছিল, ন্যাটোর জন্য জরুরি পরিস্থিতিতে যে মার্কিন সামরিক সক্ষমতা সংরক্ষিত থাকে, তার পরিমাণ তারা কমাবে। এর পর থেকেই ইউরোপীয় দেশগুলো কীভাবে এবং কখন সেই ঘাটতি পূরণ করবে, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ অঙ্গীকার রয়েছে; আশ্বস্ত করলেন মার্ক রুটে

ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ অঙ্গীকার রয়েছে; আশ্বস্ত করলেন মার্ক রুটে

আটলান্টিক পারের দেশগুলোর সামরিক জোট ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকার এখনো অটুট রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব মার্ক রুটে। তিনি জোর দিয়ে বলেন, ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থায় ওয়াশিংটন প্রতিনিয়ত শীর্ষস্থানীয় ভূমিকা পালন করে যাচ্ছে। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান ও হরমুজ প্রণালি ইস্যুই এখন ন্যাটোর মূল আলোচনার বিষয়: মার্ক রুটে

ইরান ও হরমুজ প্রণালি ইস্যুই এখন ন্যাটোর মূল আলোচনার বিষয়: মার্ক রুটে

সামরিক জোট ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে ‘অত্যন্ত আশাবাদী’ হলেও ইরান ও হরমুজ প্রণালি পরিস্থিতি বর্তমানে জোটের আলোচনায় প্রাধান্য পাচ্ছে বলে জানিয়েছেন সংস্থার মহাসচিব মার্ক রুটে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ন্যাটো মিত্রদের জন্য ইরানের সক্ষমতা ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে: মার্ক রুটে

ন্যাটো মিত্রদের জন্য ইরানের সক্ষমতা ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে: মার্ক রুটে

ন্যাটোর মহাসচিব মার্ক রুটে ব্রাসেলসে ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপনকালে বলেছেন, ইরানের সক্ষমতা জোটভুক্ত দেশগুলোর জন্য ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে। ব্রিটিশ সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।