ন্যাটো মিত্রদের জন্য ইরানের সক্ষমতা ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে: মার্ক রুটে

ন্যাটোর মহাসচিব মার্ক রুটে
ন্যাটোর মহাসচিব মার্ক রুটে | ছবি: সংগৃহীত
0

ন্যাটোর মহাসচিব মার্ক রুটে ব্রাসেলসে ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপনকালে বলেছেন, ইরানের সক্ষমতা জোটভুক্ত দেশগুলোর জন্য ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে। ব্রিটিশ সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সংবাদ সম্মেলনে ইরানের যুদ্ধ পরিস্থিতি এখন ন্যাটোর ইস্যু কি না—এমন প্রশ্নের জবাবে রুটে বলেন, ‘ন্যাটো জোট বহুদিন ধরেই স্বীকার করে আসছে যে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি মিত্রদেশ ও তাদের স্বার্থের জন্য হুমকি।’

মার্ক রুটে বলেন, ‘যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র—উভয় সক্ষমতা দুর্বল করার পদক্ষেপ নিচ্ছে।’

আরও পড়ুন:

তিনি আরও জানান, ইরানের সক্ষমতা এখন মিত্রদেশগুলোর জন্য ক্রমেই বিপজ্জনক হয়ে উঠেছে। এরইমধ্যে তুরস্কের দিকে ছোড়া ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তিনবার সফলভাবে প্রতিহত করেছে ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের প্রতিক্রিয়ায় ন্যাটোভুক্ত দেশগুলোর ভূমিকা নিয়ে সমালোচনা অব্যাহত রেখেছেন।


এএম