
জ্বালানিহীন কিউবায় হাহাকার, দিনে ২০ ঘণ্টা বিদ্যুৎ নেই
জ্বালানি তেলের মজুত পুরোপুরি ফুরিয়ে যাওয়ায় নজিরবিহীন সংকটে পড়েছে কিউবা। দেশটির বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয় গতকাল (বুধবার, ১৩ মে) জানিয়েছে, ডিজেল ও ফার্নেস অয়েলের অভাবে জাতীয় গ্রিড এখন ‘বিপর্যয়কর’ অবস্থায় রয়েছে। রাজধানী হাভানাসহ সারা দেশে দিনে ২০ থেকে ২২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। এনটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন তেল অবরোধে কিউবায় সংকট; টিকে থাকাই এখন ছোট ব্যবসার জন্য বড় লড়াই
কিউবার রাজধানী হাভানার প্রাণকেন্দ্রে অবস্থিত প্যাবেলোন কিউবা প্রদর্শনকেন্দ্রের একটি ছোট্ট খাবারের দোকান ‘ওশি’। গত শুক্রবার (১০ মে) দোকানটির সামনের সবগুলো টেবিলেই পিৎজা আর বার্গার খেতে ভিড় জমিয়েছিলেন গ্রাহকেরা। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক ও জমজমাট মনে হলেও, ৪৬ বছর বয়সী দোকানমালিক মিগুয়েল সালভার চোখেমুখের অস্থিরতা বলছিল ভিন্ন কথা। ফোনে কথা বলা শেষে এক বুক হতাশা নিয়ে তিনি বলেন, ‘জ্বালানি সংকট আমাদের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে।’ আল জাজিরার বিশ্লেষণী প্রতিবেদনে কিউবার এমন চিত্র ফুটে উঠেছে।

কিউবার ওপর অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে ট্রাম্প; সামরিক হুমকির ইঙ্গিত
কিউবার অর্থনীতির ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নতুন নিষেধাজ্ঞাকে ‘সমষ্টিগত শাস্তি’ হিসেবে অভিহিত করেছে দেশটির সরকার। শুক্রবার এক নির্বাহী আদেশে ট্রাম্প কিউবার জ্বালানি, প্রতিরক্ষা, খনি ও আর্থিক খাতের মতো গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর এই কঠোর নিষেধাজ্ঞা জারি করেন। ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর এবার হাভানার ওপর চাপ বাড়াতে এই পদক্ষেপ নিলেন তিনি। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালিতে চলাচল করা জাহাজ নিয়ে তেহরানের নতুন শর্ত
হরমুজ প্রণালিতে ওমান অংশ দিয়ে চলাচল করা জাহাজগুলোকে আক্রমণ করবে না ইরান। চূড়ান্ত চুক্তির পরই এই ছাড় দেয়ার শর্ত দিয়েছে তেহরান। এদিকে, মার্কিন অবরোধের মুখেও হরমুজ পাড়ি দিয়েছে বেশকিছু ট্যাঙ্কার। যার মধ্যে আছে ইরানের সুপার ট্যাংকারও। এদিকে ইরান ও রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা ছাড়ের মেয়াদ না বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। চলমান সংঘাতে জ্বালানি সংকটে ভুগছে যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিশ্বের বেশিরভাগ দেশ। এ অবস্থায় অবিলম্বে হরমুজ প্রণালি চালু করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে চীন।