
নাটোরে দু’পক্ষের গোলাগুলিতে একজন নিহত
নাটোরের লালপুরের সীমান্তবর্তী হবিরচরে বালু মহাল নিয়ে দ্বন্দ্বে কাকন ও বেলাল গ্রুপের গোলাগুলিতে আজিজুল ইসলাম ঝাড়ু নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিয়ের আগে পারস্পরিক সম্মতিতে শারীরিক সম্পর্ক ‘চরিত্রের দোষ নয়’: ভারতীয় সুপ্রিম কোর্ট
বিয়ের আগের সম্মতিপূর্ণ প্রেমের সম্পর্ক কোনো ব্যক্তির চরিত্রের দোষ বা কলঙ্ক হিসেবে বিবেচিত হতে পারে না বলে রায় দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। আদালত বলেছেন, বর্তমান সামাজিক বাস্তবতা ও সময়ের পরিবর্তনের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসনকে আরও সংবেদনশীল হতে হবে। বিচারপতি মনোজ মিশ্র ও বিচারপতি মনমোহনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ পর্যবেক্ষণ দেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু আজ (সোমবার, ৮ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

রাজশাহীর দস্যুতা মামলার রহস্য উদঘাটন; ছিনতাইকৃত অর্থসহ গ্রেপ্তার ২
রাজশাহী মহানগরীর বেলপুকুর থানা এলাকায় সংঘটিত ‘ক্লুলেস’ দস্যুতা মামলার রহস্য উদঘাটন করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা। চাঞ্চল্যকর এ ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকারীসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে ডিবি। গ্রেপ্তারের সময় তাদের থেকে একটি পিস্তল সদৃশ্য বস্তু, ছিনতাইকৃত নগদ ৩৩ হাজার টাকাসহ দু’টি মোবাইল উদ্ধার করা হয়েছে।

প্যারোলে বাবার জানাজায় হাজতি ছেলে, পরে ফের কারাগারে
বাবার মৃত্যুতে শেষ বিদায় জানাতে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন মানিকগঞ্জ জেলা কারাগারে থাকা হাজতি মো. কামরুল ইসলাম (৩০)। কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তিনি নিজ গ্রামে এসে বাবার জানাজা ও দাফন কার্যক্রমে অংশগ্রহণ করেন। নির্ধারিত সময় শেষে তাকে পুনরায় মানিকগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে নেয়া হয়।

হামে শিশু মৃত্যু: ড. ইউনূসসহ পাঁচজনের নামে মামলার আবেদন খারিজ
হামে ব্যর্থতা ও শিশু মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দেয়া হয়েছে। আজ (সোমবার, ৮ জুন) দুপুরে শুনানি শেষে মামলা খারিজ করে দেন সিএমএম আদালতের বিচারক।

ড. ইউনূসের বিরুদ্ধে এমপি মজিবুরের মামলার আবেদন
হাম ও রুবেলার ভ্যাকসিন (টিকা) যথাসময়ে আমদানি না করে শিশুদের জীবন ঝুঁকিতে ফেলা এবং টিকার অভাবে শিশু মৃত্যুর মুখে ঠেলে দেয়ার অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।

মানিকগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চুরির অভিযোগে গণপিটুনিতে রাজীব (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ৮ জুন) ভোররাতে উপজেলার সায়েস্তা ইউনিয়নের বান্দাইল (জিয়ানগর) গ্রামে এ ঘটনা ঘটে।

ওসমান হাদি হত্যা মামলা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৭ জুন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ জুন দিন ধার্য করেছেন আদালত।

কোনো রকম দয়া না দেখানোর দৃষ্টান্ত হয়ে থাকবে এ রায়: রাষ্ট্রপক্ষের আইনজীবী
রামিসা হত্যা মামলা
শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ডাদেশের রায়ে ‘সন্তুষ্টি’ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ। রায়ের প্রতিক্রিয়ায় বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু বলেন, রামিসার পরিবার ন্যায়বিচার পেয়েছে, আমরা সন্তুষ্ট।

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার ফাঁসির রায়
রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে আসামি সোহেল রানা ও স্ত্রী স্বপ্নাকে ফাঁসির রায় দিয়েছেন আদালত। আজ (রোববার, ৭ জুন) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আসামিদের উপস্থিতিতে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন।

অচেনা লিংক-ওটিপির ফাঁদে সর্বস্বান্ত মানুষ, বাড়ছে ডিজিটাল জালিয়াতি
মোবাইল ফোনে আসা একটি অচেনা লিংক কিংবা ওটিপি শেয়ার, নিমিষেই ছিনিয়ে নিচ্ছে জীবনের সঞ্চয়। সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী বা ব্যাংক কর্মকর্তার ভুয়া পরিচয়ের টোপ দিয়ে চলছে ডিজিটাল ডাকাতি। সম্প্রতি ডিজিটাল জালিয়াতি এতোটাই বেড়েছে যে, চলতি বছরই চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে ৯০টি মামলা হয়েছে। ভুক্তভোগী ও আইনজীবীদের অভিযোগ, তদন্তে ধীরগতির কারণে পার পেয়ে যাচ্ছে অপরাধীরা।

দৌলতদিয়ায় পদ্মা নদীতে বাস পড়ার ঘটনায় গ্রেপ্তার চালক-সুপারভাইজার-হেলপার
রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় বাসের চালক, সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নৌ পুলিশ।