
ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মানিকগঞ্জের শিক্ষার্থী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পরীক্ষায় সারা দেশের মধ্যে সেরা ফলাফল অর্জন করে ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ পেয়েছেন মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের গণিত বিভাগের সাবেক শিক্ষার্থী আনিছা আক্তার লাবনী। তিনি সিজিপিএ-৪ এর মধ্যে ৩ দশমিক ৯৭ পেয়ে তিনি এ সম্মাননার জন্য নির্বাচিত হন।

সাটুরিয়ায় বাড়িতে হেরোইন সেবন; যুবকের ৬ মাসের কারাদণ্ড
মানিকগঞ্জের সাটুরিয়ায় নিজ বাড়িতে হেরোইন সেবনের দায়ে মো. আশিক (২৩) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় হেরোইন সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

শিক্ষিত-বৈষম্যহীন সমাজ গড়তে শিক্ষার্থীদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে: খাদ্যমন্ত্রী
পাশাপাশি একটি শিক্ষিত, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, শিক্ষার মান যত উন্নত হবে, দেশ তত এগিয়ে যাবে।’

হরিরামপুরে স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
মানিকগঞ্জের হরিরামপুরে ঘর থেকে জান্নাত আক্তার (১৫) নামে এক স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (রোববার, ৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বয়ড়া ইউনিয়নের কর্মকারকান্দি এলাকা থেকে জান্নাতের মরদেহ উদ্ধার করা হয়।

মানিকগঞ্জে জমিতে নারীর মরদেহ; শরীরে ধারালো অস্ত্রের আঘাত
মানিকগঞ্জের সাটুরিয়ায় জমি থেকে লাইলী বেগম (৫৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলের পাশ থেকে একটি স্টিলের চাকুও উদ্ধার করা হয়েছে।

শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে নারীর মৃত্যু; চিকিৎসায় অবহেলার অভিযোগ
মানিকগঞ্জের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে মমতাজ বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে আনার পরও তাকে দ্রুত চিকিৎসা দেয়া হয়নি। পরে জরুরি বিভাগেই তার মৃত্যু হয়।

বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর এক আরোহী আহত হয়েছেন।

ঘিওর খাদ্যগুদামে চাল-গমের হিসাবে গরমিল, ২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে মজুত করা চাল ও গমের হিসাবে বড় ধরনের গরমিল পাওয়ায় দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে খাদ্য অধিদপ্তর। একইসঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়া শুরু হয়েছে। নিরীক্ষা ও মজুত যাচাইয়ের সুবিধার্থে খাদ্যগুদামটি সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।

মানিকগঞ্জে হিরণ হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন, ৭ খালাস
মানিকগঞ্জে ২০০৯ সালের আলোচিত হিরণ হত্যা মামলায় আট আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। এদিকে, হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় আরও সাত আসামিকে খালাস দেয়া হয়েছে।

হরিরামপুর উপজেলা যুবদলের সদস্যসচিব সাদাত শাহিন বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সন্ত্রাস ও দলের নীতি-আদর্শ পরিপন্থী নানা কর্মকাণ্ডের অভিযোগে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা যুবদলের সদস্যসচিব আবু সাদাত মো. শাহিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মানিকগঞ্জে গ্যারেজের তালা ভেঙে চুরি করা গাড়িসহ ধামরাইয়ে গ্রেপ্তার ১
মানিকগঞ্জ সদর উপজেলার পালড়া এলাকা থেকে গ্যারেজের তালা ভেঙে চুরি হওয়া একটি টয়োটা প্রাইভেটকার ঢাকার ধামরাই থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় রাসেল মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মানিকগঞ্জে দেড় লাখ টাকার হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
মানিকগঞ্জের সাটুরিয়ায় ১৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। আজ (রোববার, ২৩ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো।