
সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে চুরি
সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় অবস্থিত জেলার কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। মন্দির কর্তৃপক্ষ দাবি করে, গভীর রাতে মন্দিরের একাধিক কক্ষের তালা কেটে প্রতিমার স্বর্ণালংকার, রুপা ও দানবাক্সের নগদ অর্থ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

‘ঈদের আগে দেশের ৪৯০৮টি মসজিদে দেয়া হবে সম্মানি ভাতা’
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেছেন, ঈদের আগে দেশের ৪৯০৮টি মসজিদে দেয়া হবে সম্মানি ভাতা। এছাড়াও ৯৯০টি মন্দির, ৭২টি বৌদ্ধ বিহার ও ১৯৮টি গির্জায় দেয়া হবে সম্মানি ভাতা।

আগামীকাল দোল পূর্ণিমা
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা বা হোলি উৎসব আগামীকাল। বাংলাদেশে এই উৎসবটি ‘দোলযাত্রা’ নামেও পরিচিত।

পাবনায় মন্দির-শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা উদযাপিত
পাবনার বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে আজ (শুক্রবার, ২৩ জানুয়ারি)।

ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু
ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের একটি মন্দিরে ভিড়ের চাপে পদদলিত হয়ে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ১ নভেম্বর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজ্যের গভর্নর। রাজ্যের শ্রীকাকুলাম জেলার কাসিবুগ্গায় অবস্থিত ভেঙ্কটেশ্বর মন্দিরে বিপুল সংখ্যক ভক্ত জড়ো হলে এ দুর্ঘটনা ঘটে।

আগামীকাল দীপাবলি: উৎসবের রঙে সাজছে মন্দির; স্বর্ণ কেনায় হিড়িক ভারতে
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দীপাবলি বা দিওয়ালি পালিত হবে আগামীকাল (সোমবার, ২০ অক্টোবর)। ভারত-বাংলাদেশ-নেপালসহ বিশ্বের নানা দেশে বর্ণিল আয়োজনে পালিত হবে এ উৎসব। মন্দিরগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিকে, রেকর্ড মূল্যবৃদ্ধির মধ্যে দীপাবলি ও ধনতেরাস উপলক্ষে স্বর্ণ কেনার হিড়িক পড়েছে ভারতে।

এক মন্দির, দুই মসজিদকে জমি বরাদ্দ দিলো বাংলাদেশ রেলওয়ে
রাজধানীর খিলক্ষেতে জোয়ার সাহারা মৌজায় একটি মন্দির ও দুটি মসজিদের জন্য জমি বরাদ্দ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আজ (বুধবার, ২৭ আগস্ট) রেলভবনে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে সংশ্লিষ্ট মসজিদ ও মন্দির পরিচালনা কমিটির কাছে জমির বরাদ্দপত্র হস্তান্তর করা হয়।

প্রেহ বিহার মন্দির: থাই-কম্বোডিয়ার ৯০০ বছর পুরোনো বিরোধ
থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাতের পেছনে লুকিয়ে আছে ৯০০ বছর পুরানো মন্দির প্রেহ বিহার। আন্তর্জাতিক বিচার আদালত মন্দিরটিকে কম্বোডিয়ার অংশ বলে স্বীকৃতি দিলেও তা মানতে নারাজ থাইল্যান্ড। বিশ্লেষকদের ধারণা, এ কারণেই শত বছর পুরানো বিরোধ শিগগিরই শেষ হবার নয়। তবে জয়েন্ট বাউন্ডারি কমিশনের ৮০০ কিলোমিটার সীমানা পুনর্নিধারণের কাজ শুরুর মাধ্যমে নিয়ন্ত্রণে আসতে পারে পরিস্থিতি।

১৩০ বছর পর্যন্ত বাঁচার ইচ্ছা প্রকাশ দালাই লামার
বৌদ্ধধর্মের আধ্যাত্মিক নেতা ১৪তম দালাই লামার ৯০তম জন্মদিন উদযাপনে ভারতের ধর্মশালা বৌদ্ধ মন্দিরে ভিড় করেছেন দেশি বিদেশি ভক্ত-অনুসারী ও হলিউড অভিনেতারাও। দালাইলামার কাছ থেকে সরাসরি আশীর্বাদ নিতে পেরে খুশি তারা। ৯০তম জন্মদিনে ১৩০ বছর পর্যন্ত বাঁচার ইচ্ছা প্রকাশ করলেন দালাই লামা।

নারায়ণগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার, ৫ জুলাই) বিকেলে নগরীর বিভিন্ন মন্দির থেকে উল্টো রথযাত্রা বের করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মন্দিরগুলোতে গিয়ে শেষ করে। এতে সড়কের দুইপাশে বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশু ভক্তরা অংশগ্রহণ করে।

সরকারি জমিতে অস্থায়ী মণ্ডপ সরানো প্রসঙ্গে রেল কর্তৃপক্ষের বক্তব্য
রাজধানীর খিলক্ষেত এলাকায় রেলের জমিতে অস্থায়ী মণ্ডপ সরিয়ে নেওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা পরিলক্ষিত হচ্ছে। এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘গত বছর দুর্গাপূজার সময় কিছু ব্যক্তি কোনো পূর্বানুমতি ছাড়াই খিলক্ষেতে রেলের জমিতে একটি পূজা মণ্ডপ তৈরি করে। পূজা শেষে মণ্ডপটি সরিয়ে নেয়ার শর্তে পূজা অনুষ্ঠানের অনুমতি দেয়া হয়।’

রাঙামাটিতে নানা আয়োজনে বৌদ্ধ পূর্ণিমা উদযাপন
গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও পরিনির্বাণ এই ত্রি-স্মৃতি বিজড়িত পবিত্র বৈশাখী পূর্ণিমা (বুদ্ধ পূর্ণিমা)। এ দিনটি বর্ণাঢ্য আয়োজনে পালন করেছেন রাঙামাটির বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বৈশাখী পূর্ণিমাকে কেন্দ্র করে গতকাল (শনিবার, ১১ মে) থেকে বৌদ্ধ মন্দিরগুলোতে শুরু হয়েছে নানান আনুষ্ঠানিকতা।