মন্ত্রিসভা
আড়াই মাসে মন্ত্রিসভায় নেয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭১ শতাংশ

আড়াই মাসে মন্ত্রিসভায় নেয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭১ শতাংশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের আড়াই মাসে মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের হার প্রায় ৭১ শতাংশ। সচিবালয়ে গতকাল (বৃহস্পতিবার, ২১ মে) অনুষ্ঠিত মন্ত্রিসভায় এ অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭০ শতাংশ

ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭০ শতাংশ

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭০ শতাংশ। গতকাল (বৃহস্পতিবার, ২১ মে) রাতে মন্ত্রিসভার অষ্টম বৈঠকে এ তথ্য তুলে ধরা হয়। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিন সরকারি ছুটির অনুমোদন

ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিন সরকারি ছুটির অনুমোদন

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে ঈদের আগের দুই দিন, অর্থাৎ ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক চলছে

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক চলছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। আজ (রোববার, ৩ মে) সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।

জ্বালানির মূল্যবৃদ্ধিতে খাদ্যমূল্যে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানির মূল্যবৃদ্ধিতে খাদ্যমূল্যে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

এক হাজার ৬৯৮ কোটি টাকার ডিজেল-অকটেন আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। একইসঙ্গে জ্বালানি আমদানিতে গতি আনতে দরপত্রের সময়সীমা ৪২ দিন থেকে কমিয়ে ১০ দিনে নামিয়ে আনা হয়েছে। এদিন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, জ্বালানির দাম বাড়ায় পরিবহন ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে। তবে বাণিজ্যমন্ত্রী জানান, জ্বালানির মূল্যবৃদ্ধিতে খাদ্যমূল্যে প্রভাব পড়বে না।

জ্বালানির পর এবার বিদ্যুৎ দামে সমন্বয়; গঠন হয়েছে উচ্চপর্যায়ের কমিটি

জ্বালানির পর এবার বিদ্যুৎ দামে সমন্বয়; গঠন হয়েছে উচ্চপর্যায়ের কমিটি

জ্বালানি তেল, এলপিজির পর এবার বিদ্যুতের দাম সমন্বয়ের উদ্যোগ নিয়েছে সরকার। গেল ৯ এপ্রিল অর্থমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি করা হয়। এই কমিটি পাইকারি ও খুচরা পর্যায়ে মূল্যহার ঠিক করে প্রস্তাব দিবে মন্ত্রিসভায়। বিশেষজ্ঞরা বলছেন, অতীতের দুর্নীতি আর অব্যবস্থাপনায় বিদ্যুৎখাতে সংকট বেড়েছে। সংকট মোকাবিলায় সরকারের সদিচ্ছা ও সঠিক ব্যবস্থাপনার তাগিদ বিশেষজ্ঞদের।

একনেকে ৪৮৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

একনেকে ৪৮৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকা ব্যয় সম্বলিত ৫টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৯০ কোটি ৮৪ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৯২ কোটি টাকা ৫৯ লাখ টাকা।

শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইন-অফলাইনের সিদ্ধান্ত বৃহস্পতিবার মন্ত্রিসভায়: শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইন-অফলাইনের সিদ্ধান্ত বৃহস্পতিবার মন্ত্রিসভায়: শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইন না অফলাইনে চলবে—এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) মন্ত্রিসভা বৈঠকে নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

জ্বালানি সংকটে তিন মাস নতুন যান কেনা বন্ধ, বিদেশ প্রশিক্ষণ স্থগিত

জ্বালানি সংকটে তিন মাস নতুন যান কেনা বন্ধ, বিদেশ প্রশিক্ষণ স্থগিত

জ্বালানি সংকটের প্রেক্ষাপটে আগামী তিন মাসের জন্য নতুন যানবাহন কেনা বন্ধ এবং সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। গতকাল (বৃহস্পতিবার, ২ এপ্রিল) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠক শেষে রাত ১২টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

অফিস চলবে সকাল ৯টা-৪টা, ব্যাংক ৯টা-৩টা; মার্কেট-শপিং মল বন্ধ সন্ধ্যা ৬টায়

অফিস চলবে সকাল ৯টা-৪টা, ব্যাংক ৯টা-৩টা; মার্কেট-শপিং মল বন্ধ সন্ধ্যা ৬টায়

বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কারণে সরকারিভাবে অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত। বর্তমানে সকাল ৯টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত অফিস চালু থাকে। এছাড়া দেশের সব দোকানপাট, বাণিজ্য বিতান ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ থাকবে।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) রাত পৌনে ৯টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

স্কুল পর্যায়ে অনলাইন ও সশরীরে ক্লাস নেয়ার বিষয়ে ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

স্কুল পর্যায়ে অনলাইন ও সশরীরে ক্লাস নেয়ার বিষয়ে ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে স্কুল পর্যায়ে অনলাইন ও সশরীরে ক্লাস নেয়ার বিষয়ে ভাবছে সরকার। আগামী বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভা বৈঠকে এ প্রস্তাব দেবে শিক্ষা মন্ত্রণালয়। এরপর আলোচনা করে, সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।