আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন ২০২৬-এর খসড়ায় মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মন্ত্রিসভার বৈঠক
মন্ত্রিসভার বৈঠক | ছবি: সংগৃহীত
0

আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) আরও জনবান্ধব ও কার্যকর করতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ (সোমবার, ২৪ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৮তম বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, প্রস্তাবিত আইনে এপিবিএনকে জননিরাপত্তা রক্ষা, ভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা এবং সরকার ঘোষিত গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার দায়িত্ব দেয়া হয়েছে।

আরও পড়ুন:

এছাড়া সন্ত্রাস, মাদক, মানবপাচার, ধর্ষণ ও মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীকে প্রয়োজনীয় সহায়তা দেয়ার বিষয়ও আইনের খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রস্তাবিত আইনে এপিবিএনের সদস্যদের বিরুদ্ধে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালত গঠন এবং বিচারপ্রক্রিয়ার বিধান রাখার প্রস্তাব করা হয়েছে।

এসএইচ