মনিপুর
ফের উত্তপ্ত মনিপুর, মেইতেই-কুকি সংঘাতে অস্থির রাজ্য

ফের উত্তপ্ত মনিপুর, মেইতেই-কুকি সংঘাতে অস্থির রাজ্য

সাম্প্রদায়িক দাঙ্গার জেরে ফের রণক্ষেত্র ভারতের মনিপুর। কুকি-চিন সম্প্রদায়ের বিরুদ্ধে শিশু হত্যার অভিযোগ এনে রাজপথে বিক্ষোভে নেমেছে স্থানীয় মেইতেই সম্প্রদায়ের লোকজন। এসময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। এরই মধ্যে রাজ্যজুড়ে ৫ দিনের শাটডাউনের ডাক দিয়েছে মেইতেই নারীরা। এ অবস্থায় উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন সেখানে বসবাসকারী ৬০ হাজার নেপালি।

ভারতের মনিপুরে সংঘাতের পিছনে কারা?

ভারতের মনিপুরে সংঘাতের পিছনে কারা?

স্মরণকালের ভয়াবহতম জাতিগত সহিংসতার কবলে পড়েছে ভারতের মনিপুর। সংঘাতে রক্তাক্ত মনিপুরে আইনের শাসন ফেরাতে অতিরিক্ত পাঁচ হাজার সেনা মোতায়েন করছে নয়া দিল্লি। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পরিস্থিতি নিয়ে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর তোপের মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভূরাজনৈতিক সহিংসতার পেছনে কলকাঠি নাড়ছে স্বার্থান্বেষী কোনো মহল, অভিযোগ বিরোধীদের।

কারফিউ উপেক্ষা করে মনিপুরে জ্বালাও-পোড়াও-ভাঙচুর

কারফিউ উপেক্ষা করে মনিপুরে জ্বালাও-পোড়াও-ভাঙচুর

সহিংস বিক্ষোভে পুড়ছে ভারতের মনিপুর। কারফিউ উপেক্ষা করে উপত্যকাজুড়ে জ্বালাও-পোড়াও, ভাঙচুর, মন্ত্রী ও বিধায়কদের বাড়িতে ক্ষুব্ধ জনতার হামলা- সবমিলিয়ে খাদের কিনারায় নিরাপত্তা পরিস্থিতি। সংকট নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে জোটের মিত্র দল এনপিপি সমর্থন প্রত্যাহার করে নেয়ায় ভাঙনের মুখে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার। পরিস্থিতির ব্যাপক অবনতিতে মহারাষ্ট্র-ঝাড়খান্ডে নির্বাচনী সভা বাতিল করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

প্রবল বৃষ্টি ভারতের মণিপুর রাজ্যে আকস্মিক বন্যা

প্রবল বৃষ্টি ভারতের মণিপুর রাজ্যে আকস্মিক বন্যা

প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারতের ত্রিপুরা রাজ্য। এরমধ্যেই রোববার (২৫ আগস্ট) ভারি বর্ষণে মণিপুর রাজ্যের বেশ কিছু অংশে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।