
সম্প্রীতি গড়তে হলে সবার মধ্যে সহাবস্থান জরুরি: দীনেশ ত্রিবেদী
রাজধানীর উত্তরা সার্বজনীন পূজা কমিটির শারদীয় দুর্গোৎসব ২০২৬ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। পরিদর্শনকালে তিনি বলেছেন, শারদীয় দুর্গোৎসবের আনন্দ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে। অতন্ত্য সৌহার্দ্যপূর্ণ বর্ণিল পরিবেশে এবার বাংলাদেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন হচ্ছে। সম্প্রীতি গড়তে হলে সবার মধ্যে সহাবস্থান জরুরি।

শেখ হাসিনার অবতরণে অনুমতির ‘বিকল্প ছিল না’: ভারতীয় হাইকমিশনার
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লিতে অবতরণের অনুমতি দেয়া ছাড়া কোনো বিকল্প ছিল না। ওই সময় প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে বাস্তবতা মেনে সাড়া দিতে হয়েছিল। আজ (শনিবার, ৩ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’–এর এক প্যানেল আলোচনায় এ কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়ার নির্দিষ্ট কোনো সময়সীমা নেই: ত্রিবেদী
শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়ার নির্দিষ্ট কোনো সময়সীমা নেই বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার। তিনি জানান, বিষয়টি একটি আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে এবং সেই প্রক্রিয়াকে সম্মান করেই ভারত এগিয়ে যাচ্ছে। আজ (শনিবার, ৩ অক্টোবর) বে অফ বেঙ্গল কনফারেন্সে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সোহরাওয়ার্দী উদ্যান থেকে আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধমন্ত্রী
সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানিদের আত্মসমর্পণ ম্যুরাল পরিবর্তন করে পানির ফোয়ারা স্থাপন করা হচ্ছে না বলে জানিয়েছেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। আজ (বুধবার, ৩০ সেপ্টেম্বর) দুপুরে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রীর ভারত সফরের আলোচনা এখনো ইতিবাচক আছে: দীনেশ ত্রিবেদী
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আলোচনা এখনো ইতিবাচক আছে, উভয় দেশের সরকারের প্রধানের সুবিধাজনক সময়েই বৈঠক হবে বলে জানিয়েছেন ঢাকায় নিয়োজিত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

প্রধানমন্ত্রী তারেক রহমান যখন ভালো বুঝবেন তখন ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী
প্রধানমন্ত্রী তারেক রহমান যখন ভালো বুঝবেন তখন তিনি ভারত সফর করবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, ‘টেকনিক্যাল কমিটি আছে তারা আলোচনা করছে। তাড়াহুড়ো করার কোনো জায়গা নেই।’

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান
রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার ও টেকসই করতে দুই দেশের মধ্যকার অমীমাংসিত ইস্যুগুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানে গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

যথাসময়েই তারেক রহমান ভারত সফর করবেন—আশা ত্রিবেদীর
যথাসময়েই প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন বলে আশাবাদ ব্যক্ত করছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ (সোমবার, ৭ সেপ্টেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংকালে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন আলোচনার প্রয়োজন নেই: ভারতীয় হাইকমিশনার
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে আলোচনার কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ (সোমবার, ৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান ভারতীয় হাইকমিশনার।

বাংলাদেশ-ভারত সম্পর্ক ‘আত্মার’: দীনেশ ত্রিবেদী
বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কেবল প্রতিবেশী রাষ্ট্রের নয়, এটি আত্মার বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, ‘খাদ্যাভ্যাস, ভাষা, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির বহু ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের গভীর অভিন্নতা রয়েছে।’

স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।