
প্রায় সাত বছর পর রূপালী পর্দায় সিনেমা দেখার সুযোগ পেলো কক্সবাজারবাসী
দীর্ঘ প্রায় সাত বছর পর আবারও বড় পর্দায় চলচ্চিত্র দেখার সুযোগ পেলেন কক্সবাজারের মানুষ। করোনা মহামারীর সময় কক্সবাজারের সবশেষ চালু থাকা সিনেমা প্রদর্শন কেন্দ্র বিজিবি অডিটোরিয়ামে চলচ্চিত্র প্রদর্শনী বন্ধ হয়ে যাওয়ার পর থেকে রূপালী পর্দায় সিনেমা দেখার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন জেলার চলচ্চিত্রপ্রেমীরা। সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ (শুক্রবার, ৫ জুন) শুরু হয়েছে দুই দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী ‘কক্সবাজার টকিজ’।

সিরাজগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩
সিরাজগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। আজ (শুক্রবার, ৫ জুন) একইদিনে পৃথক দুই জায়গায় এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মা-ছেলেসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আজ ( শুক্রবার, ৫ জুন ) সকাল সাড়ে ৮টার সময় সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসার অভিযোগে এক ব্যক্তিকে ‘মধ্যযুগীয় কায়দায়’ নির্যাতন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদক ব্যবসা করার অভিযোগে সালিস বৈঠকে ‘মধ্যযুগীয় কায়দায়’ এক ব্যক্তিকে নির্যাতন করার অভিযোগ উঠেছে। আজ (বৃহস্পতিবার, ৪ জুন) দুপুরে উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নারুই বাজারে এ ঘটনা ঘটেছে। নির্যাতনের শিকার হবি মিয়া (৪০) নারুই গ্রামের মৃত রহমতের ছেলে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।

মব করে বিজিবির কাছ থেকে চোরাইপণ্যের গাড়ি ছাড়িয়েছে চোরাকারবারিরা
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মব সৃষ্টি করে বিজিবির কাছ থেকে চোরাই পণ্যবোঝাই একটি গাড়ি ছাড়িয়ে নিয়েছে চোরাকারবারিরা। আজ (বুধবার, ৩ জুন) বিকেলে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজারে এ ঘটনা ঘটে। এসময় বিজিবি সদস্যদের ওপর হামলারও চেষ্টা করা হয় বলে জানা গেছে।

কওমি শিক্ষার্থীদের বাধায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী স্থগিত, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়ায় দর্শকনন্দিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর বিরুদ্ধে ফেসবুকে প্রচারণা চালানোর পর কোনো অবস্থাতেই সিনেমাটি প্রদর্শন করতে না দেয়ার বিষয়ে কওমি শিক্ষার্থীদের ঘোষণার পর বিশৃঙ্খলা এড়াতে সিনেমাটির প্রদর্শন স্থগিত করেছে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি। গতকাল (শুক্রবার, ২৯ মে) বিকেলে জেলা শহরের কান্দিপাড়াস্থ জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসায় অনুষ্ঠিত জরুরি বৈঠকের পর সিনেমা প্রদর্শন করতে না দেয়ার ঘোষণা দেয় কওমি শিক্ষার্থীদের একটি অংশ। এর পরিপ্রেক্ষিতে সিনেমাটির প্রদর্শনী স্থগিত করে বিবৃতি দেয় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি। সিনেমা প্রদর্শনীতে বাধা দেয়ায় ক্ষোভ এবং উদ্বেগ জানিয়েছেন সংস্কৃতি্প্রেমিরা।

ক্রেতা সংকটে মৌসুমি ব্যবসায়ীদের ফেলে যাওয়া চামড়া অপসারণ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা শহরে ক্রেতা সংকটে মৌসুমি ব্যবসায়ীদের ফেলে যাওয়া কোরবানির পশুর শত শত চামড়া সড়ক থেকে অপসারণ করেছে পৌরসভা কর্তৃপক্ষ। আজ (শুক্রবার, ২৯ মে) সন্ধ্যায় জেলা শহরের টি.এ. রোড থেকে চামড়া অপসারণ করে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কর্তৃপক্ষ।

ব্রাহ্মণবাড়িয়ায় ক্রেতা সংকটে সড়কের পাশে পড়ে আছে শত শত চামড়া
ব্রাহ্মণবাড়িয়ায় কুরবানির পশুর চামড়া ক্রেতা না থাকা এবং ন্যায্য দাম না পাওয়ায় সড়কের পাশে শত শত চামড়া ফেলে রেখে চলে গেছেন ব্যবসায়ীরা। এতে করে বড় লোকসানের মুখে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। মূলত, সিন্ডিকেটের কারণে চামড়ার ন্যায্য দাম মিলছে না বলে অভিযোগ তাদের।

ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির মাংস কাটতে গিয়ে দেড় শতাধিক আহত
ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির পশু জবাই ও মাংস কাটতে গিয়ে প্রায় দেড়শ জন আহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ২৮ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন আহতরা। আহতদের অধিকাংশই ধারালো ছুরির আঘাতে হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছেন। এছাড়া বিভিন্ন স্থানে গরু-মহিষের লাথিতে বেশ কয়েকজন আহত হওয়ারও খবর পাওয়া গেছে।

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ পুশইন ও চামড়া পাচার রোধে সতর্ক অবস্থায় বিজিবি
ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত দিয়ে অবৈধ পুশইন ও কোরবানির পশুর চামড়া পাচার রোধে ঈদুল আজহার দিনেও সতর্ক অবস্থায় বিজিবি। আজ (বৃহস্পতিবার, ২৮ মে) সকাল থেকেই আখাউড়া উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেন বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ। পশুর চামড়া পাচার রোধে আগামী কয়েকদিন সীমান্তে এই সতর্ক অবস্থা জারি থকবে।

ব্রাহ্মণবাড়িয়ায় সংগীতশিল্পী পরিবারকে ক্রীড়া প্রতিমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান
সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত প্যারা স্পোর্টস কার্নিভালে নিজস্ব বাদ্যযন্ত্র বাজিয়ে গান গাওয়া এক বিশেষ চাহিদাসম্পন্ন সংগীতশিল্পী পরিবারকে ৫ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আজ (সোমবার, ২৫ মে) মিরপুরে প্রতিমন্ত্রীর নিজস্ব রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই অর্থ হস্তান্তর করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় ৯ বছর বছরের শিশুকে নিপীড়নের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৯ বছর বয়সী এক শিশুকে নিপীড়নের অভিযোগ উঠেছে। গতকাল (শনিবার, ২৩ মে) রাতে নিপীড়নের শিকার ওই শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।