বৈরুত
লেবাননে নতুন করে বিমান হামলা, দক্ষিণে স্থলযুদ্ধের দাবি

লেবাননে নতুন করে বিমান হামলা, দক্ষিণে স্থলযুদ্ধের দাবি

বৈরুতে বড় ধরনের একটি বিমান হামলার পর দূরে একটি ভবনের পাশ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। হামলার কয়েক ঘণ্টা আগে ওই এলাকার জন্য সরিয়ে নেয়ার নির্দেশ জারি করা হয়েছিল। এমন তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বৈরুতে ধ্বংসস্তূপ, ইসরাইলের বিমান হামলা অব্যাহত

বৈরুতে ধ্বংসস্তূপ, ইসরাইলের বিমান হামলা অব্যাহত

ইসরাইলের গত কয়েক দিনের বিমান হামলার পর বৈরুতে ধ্বংসযজ্ঞ ও ক্ষতিগ্রস্ত ভবনের নতুন ছবি প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স। লেবাননের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, রাজধানীর কাছে দুই দফা হামলায় গতরাতে তিনজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ৫ মার্চ) সকালে বৈরুতের দক্ষিণাঞ্চলেও নতুন হামলার আবারও খবর এসেছে। এলাকাটি হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ব্রিটিশ সংবাদমাধ্যমে বিবিসি এ তথ্য জানিয়েছে।

টানা ষষ্ঠ দিনে সংঘাত; ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

টানা ষষ্ঠ দিনে সংঘাত; ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

মধ্যপ্রাচ্যে টানা ষষ্ঠ দিনের মতো বিমান হামলা অব্যাহত থাকার মধ্যে ইরান রাতভর ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।গতকাল (বুধবার, ৪ মার্চ) যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে তাদের বোমাবর্ষণ আরও জোরদার করে। ইসরাইলের সেনাবাহিনী লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতেও হামলা চালায়। হিজবুল্লাহর ঘাঁটি হিসেবে পরিচিত ওই এলাকায় বাসিন্দাদের সতর্কবার্তা দেয়ার পরই এ হামলা চালানো হয়।

বৈরুতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

বৈরুতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত’ বন্ধ থাকবে বলে ঘোষণা দেয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পরিত্যক্ত জিনিসে বদলে গেছে লেবাননের রাস্তার সৌন্দর্য

পরিত্যক্ত জিনিসে বদলে গেছে লেবাননের রাস্তার সৌন্দর্য

ফেলে দেয়া পরিত্যক্ত জিনিস দিয়ে শিল্পকর্ম তৈরির কথা প্রায়ই শোনা যায়। কিন্তু এ শিল্পকর্ম দিয়ে পুরো শহর সাজিয়ে তাক লাগিয়ে দিয়েছেন লেবাননের কিছু স্বেচ্ছাসেবী। রমজানকে ঘিরে রাজধানী বৈরুতের রাস্তায় রাস্তায় শোভা পাচ্ছে তাদের তৈরি শিল্পকর্ম, এতে বেড়েছে শহরের ।

হাসান নাসরাল্লাহ ও হাশেম সাফিউদ্দিনের জানাজায় লাখো মানুষের উপস্থিতি

হাসান নাসরাল্লাহ ও হাশেম সাফিউদ্দিনের জানাজায় লাখো মানুষের উপস্থিতি

লাখো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হলো প্রয়াত হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ ও হাশেম সাফিউদ্দিনের বহুল প্রতীক্ষিত জানাজা। কানায় কানায় পূর্ণ ছিল ৫০ হাজার ধারণক্ষমতার বৈরুতের স্পোর্টস সিটি স্টেডিয়াম। প্রিয় নেতাদের প্রতি শোক জানাতে ছুটে আসেন বিভিন্ন দেশের রাজনীতিবিদ, প্রতিনিধিসহ সাধারণ মানুষ। সোমবার লেবাননের দক্ষিণে সমাহিত করা হবে দুই নেতাকে।

বৈরুতে হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহ ও কমান্ডার সাফিদ্দিনের জানাজা প্রস্তুতি শুরু

বৈরুতে হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহ ও কমান্ডার সাফিদ্দিনের জানাজা প্রস্তুতি শুরু

লেবাননের রাজধানী বৈরুতে চলছে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ'র জানাজার প্রস্তুতি। বৈরুতের ক্যামিলি চামৌন স্পোর্টস সিটি স্টেডিয়ামে হবে এই জানাজা।

যুদ্ধবিরতির মাঝেই লেবাননে বিমান হামলা ইসরাইলের

যুদ্ধবিরতির মাঝেই লেবাননে বিমান হামলা ইসরাইলের

যুদ্ধবিরতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে লেবাননে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরাইল। শনিবার (৮ ফেব্রুয়ারি) দেশটির বেকা অঞ্চলে এ হামলা চালায় তারা।

ইসরাইলি বিমান হামলায় লেবাননের নারী ফুটবলার আহত

ইসরাইলি বিমান হামলায় লেবাননের নারী ফুটবলার আহত

ইসরাইলি বিমান হামলায় আহত হয়েছেন লেবানন নারী অনূর্ধ্ব-২০ দলের ফুটবলার সেলিন হায়দার। লেবাননের ১৯ বছর বয়সী সেলিন হায়দার এখন কোমায় আছেন।

ইসরাইলি হামলায় লেবাননের পূর্বাঞ্চলে ৪০ জন নিহত, আহত ৫৩

ইসরাইলি হামলায় লেবাননের পূর্বাঞ্চলে ৪০ জন নিহত, আহত ৫৩

ইসরাইলি ক্ষেপণাস্ত্রের আঘাতে লেবাননের পূর্বাঞ্চলীয় দু'টি শহরে অন্তত ৪০ জনের প্রাণহানি হয়েছে, আহত অন্তত ৫৩ জন। বুধবার দিনগত রাত থেকে রাজধানী বৈরুতসহ বেশ কিছু অঞ্চলে কয়েক দফায় হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী।

লেবানন থেকে ফিরলেন আরো ৭০ বাংলাদেশি

লেবানন থেকে ফিরলেন আরো ৭০ বাংলাদেশি

লেবানন থেকে দেশে ফিরেছেন আরো ৭০ বাংলাদেশি। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ (রোববার, ৩ নভেম্বর) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা- আইওএমের পক্ষ থেকে এসময় সবাইকে কিছু নগদ অর্থ, খাদ্য সামগ্রী ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

অ্যান্টনি ব্লিংকেনের সফরের মধ্যেই গাজায় হামলা বাড়িয়েছে আইডিএফ

অ্যান্টনি ব্লিংকেনের সফরের মধ্যেই গাজায় হামলা বাড়িয়েছে আইডিএফ

লেবাননে স্থল অভিযান শুরুর পর বুধবার রাতভর বৈরুতে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল। অন্যদিকে হিজবুল্লাহ ইসরাইলে পাল্টা হামলা চালিয়েছে বলে দাবি করেছে তেল আবিব। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের ইসরাইল সফরের মধ্যেই গাজার উত্তরাঞ্চলে হামলার তীব্রতা বাড়িয়েছে আইডিএফ। সীমান্তে পণ্য সরবরাহ স্বাভাবিক না থাকায় গাজা উপত্যকায় দেখা দিয়েছে চরম খাদ্য, ওষুধ ও জ্বালানির সংকট।