আজ (শনিবার, ১১ এপ্রিল) বিকেলে নগরকান্দা-সালথার হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের মিশনকে নির্দেশনা দেয়া হয়েছে কীভাবে নিরাপত্তার সঙ্গে মরদেহটি ফিরিয়ে আনা যার। সেদেশে এখন যুদ্ধাবস্থা চলছে। যে কারণে বিমান চলাচল স্বাভাবিক নেই। তারপরও মরদেহটি দ্রুত আনার বিষয়ে কথা চলছে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৮ বাংলাদেশি নিহত হয়েছেন। যুদ্ধরত দেশে আমাদের নাগরিকদের নিরাপদে রাখার উদ্যোগ নেয়া হয়েছে। এরইমধ্যে কিছু নাগরিককে দেশে আনা হয়েছে।’
প্রসঙ্গত, গত বুধবার লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি বিমান হামলায় নিহত হন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হরিরামপুর ইউনিয়নের চর হাজিগঞ্জ গ্রামের শালেপুর এলাকার বাসিন্দা শেখ মোফাজ্জলের মেয়ে দীপালী আক্তার।





