বৈদ্যুতিক খুঁটি
ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব কর্মকর্তাকে খুঁটিতে বেঁধে মারধর, গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব কর্মকর্তাকে খুঁটিতে বেঁধে মারধর, গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছুটির দিনে দোকানে গিয়ে ভ্যাট নিবন্ধনের কাগজপত্র দেখতে চাওয়ায় সহকারী রাজস্ব কর্মকর্তাকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধরের ঘটনায় তুহিন মিয়া (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (মঙ্গলবার, ১২ মে) দিবাগত মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়। তুহিন বাঞ্ছারামপুর উপজেলা সদরের ভিটি ঝগড়ারচর এলাকার বাসিন্দা।

কালবৈশাখি ঝড়ে লণ্ডভণ্ড বিদ্যুৎ-ব্যবস্থা, মৌলভীবাজারের তিন ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি

কালবৈশাখি ঝড়ে লণ্ডভণ্ড বিদ্যুৎ-ব্যবস্থা, মৌলভীবাজারের তিন ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি

আকস্মিক কালবৈশাখি ঝড়ের তাণ্ডবে মৌলভীবাজারের কমলগঞ্জ ও রাজনগর উপজেলার তিনটি ইউনিয়নে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত, ছয়টি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে শতাধিক স্থানে তার ছিঁড়ে বিদ্যুৎ ব্যবস্থা লণ্ডভণ্ড হয়ে পড়েছে। হাজারও গাছগাছালি ভেঙ্গে ও উপড়ে পড়েছে।

খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের মৃত্যু, আহত ২

খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের মৃত্যু, আহত ২

রাজধানীর খিলক্ষেতের খাঁ পাড়া এলাকায় বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুইজন।

রাজধানীতে নারীকে খুঁটিতে বেঁধে নির্যাতন, আটক ৫

রাজধানীতে নারীকে খুঁটিতে বেঁধে নির্যাতন, আটক ৫

রাজধানীর গুলশান নর্দা এলাকায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নারী নির্যাতনের ঘটনায় ৫জন কে আটক করেছে পুলিশ। আজ (রোববার, ৪ জানুয়ারি) গুলশান জোনের পুলিশ সহকারী কমিশনার আলী আহমেদ মাসুদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বগুড়ায় রাতভর বৃষ্টিতে খুঁটি উপড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন, দেয়াল ধসে নিহত ১

বগুড়ায় রাতভর বৃষ্টিতে খুঁটি উপড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন, দেয়াল ধসে নিহত ১

বগুড়ায় রাতভর বৃষ্টিতে মাটি নরম হয়ে ঢাকা-রংপুর মহাসড়কে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। এতে কেউ হতাহত না হলেও আজ (রোববার, ৩ আগস্ট) সকাল থেকে বগুড়া শহরের দক্ষিণাংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে—মেরামতে কাজ করছে বিদ্যুৎ বিভাগ। অন্যদিকে, বৃষ্টির কারণে বাড়ির দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে।

অনুমোদনহীন বেসরকারি আবাসিক প্রকল্পে রাজউকের উচ্ছেদ অভিযান

অনুমোদনহীন বেসরকারি আবাসিক প্রকল্পে রাজউকের উচ্ছেদ অভিযান

খাল, জলাশয় ও কৃষি জমি দখল করে গড়ে ওঠা মিলেনিয়াম সিটির অনুমোদনহীন বেসরকারি আবাসিক প্রকল্প উচ্ছেদ অভিযান শুরু করেছে রাজউকের ভ্রাম্যমাণ আদালত। ভবিষ্যতে যেন কেউ অবৈধভাবে আবাসন ব্যবসার নামে সরকারি জায়গা দখল করতে না পারে সেজন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছে রাজউকের কর্মকর্তারা। পাশাপাশি, প্লট ক্রেতাদের আরও সতর্ক হওয়ার আহ্বান।

সড়ক দুর্ঘটনায় নাটোরে ও কুমিল্লায় পাঁচজনের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় নাটোরে ও কুমিল্লায় পাঁচজনের মৃত্যু

নাটোরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত চারজন। এছাড়া গতকাল (রোববার, ২২ ডিসেম্বর) মধ্যরাতে কুমিল্লায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

চার বছরেও অসমাপ্ত মাগুরা-শ্রীপুর বাক সরলীকরণ প্রকল্প

চার বছরেও অসমাপ্ত মাগুরা-শ্রীপুর বাক সরলীকরণ প্রকল্প

ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে মাগুরা-শ্রীপুর বাক সরলীকরণ প্রকল্পের কাজ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৮৫ শতাংশ কাজ সম্পন্নের দাবি করলেও স্থানীয়দের দাবি কাজ হয়েছে মোটে ৩০ শতাংশ। এদিকে অসমাপ্ত সড়কে চলাচলে পোহাতে হচ্ছে ভোগান্তি। তবে সড়ক বিভাগের দাবি দ্রুত শেষ হবে অবশিষ্ট কাজ।

চীনের হাইনান প্রদেশে আঘাত হেনেছে সুপার টাইফুন ইয়াগি

চীনের হাইনান প্রদেশে আঘাত হেনেছে সুপার টাইফুন ইয়াগি

সুপার টাইফুন ইয়াগির তাণ্ডবে চীনের হাইনান প্রদেশ থেকে সরিয়ে নেয়া হয়েছে ১০ লাখেরও বেশি বাসিন্দাকে। ঝড় ও দমকা বাতাসের প্রভাবে বন্ধ আছে বিদ্যুৎ সরবরাহ। টানা তৃতীয় দিনের মতো বন্ধ রাখা হয়েছে রেল ও নৌ পরিষেবা। বাতিল করা হয়েছে শুক্রবারের অধিকাংশ ফ্লাইট। উপকূলীয় এলাকাগুলোতে আটকা পড়েছেন অসংখ্য পর্যটক।

কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড ফেনী

কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড ফেনী

কালবৈশাখী ঝড়ের ৪৫ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি ফেনীর কয়েকটি এলাকার পরিস্থিতি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পল্লী বিদ্যুতের অবকাঠামো। ভেঙে গেছে ১১৭টি বৈদ্যুতিক খুঁটি। বিদ্যুৎহীন ২ লাখের বেশি গ্রাহক। গরমে বিদ্যুৎ না থাকায় স্থানীয়দের দুর্ভোগ চরমে।