যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলাকে ‘অবিবেচিত’ আখ্যা রাশিয়ার
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলাকে ‘অবিবেচিত’ ও ‘পূর্বপরিকল্পিত’ আখ্যা দিয়েছে এবং এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। এরই সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের সঙ্গে আলোচনা করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।