ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে কর্মীদের ফিরিয়ে আনছে রাশিয়া

ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের রিঅ্যাক্টর ভবন
ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের রিঅ্যাক্টর ভবন | ছবি: সংগ্রহীত
0

ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে আগামী কয়েক সপ্তাহের মধ্যে নিজেদের কর্মীদের ফিরিয়ে আনার পরিকল্পনা করছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা ‘রসাটম’। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া এই তথ্য নিশ্চিত করেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের ওপর হামলা শুরু হওয়ার পর বুশেহর প্রকল্প থেকে কয়েক শ কর্মীকে সরিয়ে নিয়েছিল রসাটম। রাশিয়ার এই প্রতিষ্ঠানটি বুশেহর পারমাণবিক কেন্দ্রে দুটি নতুন ইউনিট নির্মাণের কাজ করছে।

আরও পড়ুন:

যুদ্ধ পরিস্থিতির কারণে কাজ সাময়িকভাবে থমকে গেলেও বর্তমানে রসাটম আত্মবিশ্বাসী যে, খুব দ্রুতই তারা সেখানে পুনরায় পুরোদমে কাজ শুরু করতে পারবে।

এএম