এক্সে দেয়া এক পোস্টে তেদ্রোস বলেন, ‘এই হামলা স্পষ্টভাবে মনে করিয়ে দিচ্ছে—একটি আঘাত পারমাণবিক দুর্ঘটনা ঘটাতে পারে, যার স্বাস্থ্যগত প্রভাব প্রজন্মের পর প্রজন্মকে বিপর্যস্ত করবে। এই সংঘাত যত দিন বাড়ছে, ঝুঁকি ও হুমকিও ততই বাড়ছে।’
আরও পড়ুন:
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, একটি মিসাইল বিদ্যুৎকেন্দ্রের কাছাকাছি আঘাত হেনেছে এবং সেখানকার একজন কর্মী ধ্বংসাবশেষের আঘাতে নিহত হয়েছেন।
বুশেহর ইরানের একমাত্র সচল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এটি বুশেহর শহরে অবস্থিত, যেখানে প্রায় আড়াই লাখ মানুষ বাস করেন। এটি ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও সামরিক কেন্দ্রও।
 Director-General Tedros Adhanom Ghebreyesus-768x402.webp)




