
আগামীকাল মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আগামীকাল (রোববার, ২১ জুন) এক সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিকেলে ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

দেশে ফিরেছেন ৫২,৪৯১ হাজি
সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত মোট ৫২ হাজার ৪৯১ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। আজ (শুক্রবার, ১২ জুন) হজ অফিসের এক কর্মকর্তা জানান, তিনটি নির্ধারিত বিমান সংস্থার মাধ্যমে এখন পর্যন্ত মোট ১২৩টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৫টি, সৌদিয়া এয়ারলাইন্স ৪৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।

দেশে ফিরেছেন আরও ৪১ হাজার হাজি
গত ২৬ মে অনুষ্ঠিত এ বছরের হজ শেষ হওয়ার পর গতকাল (রোববার, ৭ জুন) পর্যন্ত মোট ৪১ হাজার ২৩২ জন বাংলাদেশি হাজি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।

ঈদে যাত্রীদের জন্য উপহার ও বিশেষ খাবারের আয়োজন করবে বিমান বাংলাদেশ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিমানের আন্তর্জাতিক সব বহির্গমন ফ্লাইটের যাত্রীদের জন্য উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড কর্তৃপক্ষ। আজ (রোববার, ২৪ মে) সংস্থাটির মহাব্যবস্থাপক জনসংযোগ বোসরা ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সৌদি আরবে পৌঁছেছেন ৬৩ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী
বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১৬৩টি হজ ফ্লাইটে ৬৩ হাজার ২৬১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। আজ (সোমবার, ১৮ মে) বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন বলেন, সকাল ১০টা পর্যন্ত ১৬৩টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে।

বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে সরকার। পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংক এশিয়া পিএলসির বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান ও স্পন্সর ডিরেক্টর রুমি এ হোসেন। গতকাল (শনিবার, ২৫ এপ্রিল) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সৌদি আরবে পৌঁছেছেন ২৩ হাজার ৩৭২ জন হজযাত্রী
হজ যাত্রা শুরুর পর গত চার দিনে বাংলাদেশ থেকে মোট ২৩ হাজার ৩৭২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন বলে জানিয়েছে হজ বুলেটিন।

সৌদির উদ্দেশে যাত্রা করেছেন ৫ হাজার ৬১৩ হজযাত্রী
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ (শনিবার, ১৮ এপ্রিল) ১৪টি ফ্লাইটে মোট ৫ হাজার ৬১৩ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেছেন।

বিমানের নতুন এমডি সোহেল আহমেদ; ডিএমডি সৈয়দ মইন উদ্দিন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন কাইজার সোহেল আহমেদ। আর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সৈয়দ মঈন উদ্দিন আহমেদ। আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের এই দায়িত্ব দেয়া হয়।

বলাকা প্রাঙ্গণে শহিদ স্মৃতিস্তম্ভে বিমান বাংলাদেশের পুষ্পস্তবক অর্পণ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। গতকাল (বুধবার, ২৫ মার্চ) বিমান বাংলাদেশ দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দুবাইয়ে আটকা বিমানের ২৭ ক্রুকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭ জন ফ্লাইট ক্রুকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা। বিমানের ফ্লাইট ক্রুরা গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুদ্ধাবস্থা শুরু থেকে গত পাঁচ দিন সংযুক্ত আরব আমিরাতে আটকে ছিলো।

মধ্যপ্রাচ্য সংঘাতে এখন পর্যন্ত বাতিল দুই শতাধিক ফ্লাইট, বিপাকে যাত্রীরা
ইরান-ইসরাইলের চলমান যুদ্ধ পরিস্থিতিতে গতকাল (বুধবার, ৪ মার্চ) পর্যন্ত বাতিল হয়েছে দুই শতাধিক ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ মধ্যপ্রাচ্যগামী প্রায় সব ফ্লাইটের যাতায়াত সাময়িক স্থগিত রয়েছে। এমন অবস্থায় টিকিট কিনেও দেশে-বিদেশে আটকে থাকা যাত্রীরা পড়েছেন বিপাকে। উড়োজাহাজ কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের সময় পরিবর্তন কিংবা মূল্য ফেরত নেয়ার সুযোগ আছে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতি বৈশ্বিক সংকট হিসেবেও বিবেচনার অনুরোধ তাদের।