
২২ বছর পর ইরাকের আইন আল-আসাদ বিমানঘাঁটি ছাড়লো মার্কিন সেনারা
প্রায় ২২ বছর পর ইরাকের আইন আল-আসাদ বিমানঘাঁটি ছাড়লো মার্কিন সেনারা। ঘাঁটিটিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অন্যান্য দেশের সেনারাও ছিল। ওয়াশিংটনের নেতৃত্বাধীন সেনারা সবশেষ ঘাঁটিটি ছাড়ার পর এটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকের সেনাবাহিনী। গতকাল (শনিবার, ১৭ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আফগানিস্তান আবারও প্রক্সি যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়ার আশঙ্কা!
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটির নিয়ন্ত্রণ নিলে নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে উদ্বেগে পড়ে যাবে আফগানিস্তানসহ মধ্য এশিয়ার ৫টি প্রতিবেশী দেশ। আল জাজিরার বিশ্লেষণধর্মী প্রতিবেদনে দাবি করা হচ্ছে, বাগরাম যুক্তরাষ্ট্রের দখলে চলে গেলে মার্কিন সেনাদের উপস্থিতিতে মধ্য এশিয়ার ওই দেশগুলোতে আবারও শুরু হতে পারে গোয়েন্দা অভিযান, সৃষ্টি করতে পারে আঞ্চলিক অস্থিরতা, এমনকি আবারও একটি প্রক্সি যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে আফগানিস্তান।

বেসামরিক এলাকায় হামলা করে সীমা অতিক্রম করেছে ইরান: ইসরাইল
ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাকে মূল লক্ষ্যবস্তু করে দেশটির ওপর গতকাল (শুক্রবার, ১৩ জুন) যে একাধিক হামলা চালিয়েছে ইসরাইল। তার জবাবে ইরান ইসরাইলের বেসামরিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরান ‘রেড লাইন’ বা সীমা অতিক্রম করেছে বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

ইউক্রেনের ১১৭ ড্রোন হামলায় রাশিয়ার ৪১ যুদ্ধবিমান ধ্বংস
রুশ ভূখণ্ডের ভেতর ড্রোন নিয়ে ৪টি বিমানঘাঁটিতে হামলা চালানোর জন্য দেড় বছর সময় নিয়েছে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ। গতকাল (রোববার, ১ জুন) ১১৭টি ড্রোন দিয়ে চালানো হামলায় ৪১টি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হওয়ার আগে কিছুই টের পায়নি রাশিয়া। ক্ষতিগ্রস্ত বিমানগুলোর মধ্যে রয়েছে, টিইউ-৯৫, টিইউ-২২এম৩ এবং নজরদারি বিমান এ-৫। এতে রাশিয়ার আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ সাত বিলিয়ন ডলার ছাড়াবে বলে দাবি ইউক্রেনের। এটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে মস্কো। এ অবস্থায় যুদ্ধবিরতি ইস্যুতে আজ (সোমবার, ২ জুন) তুরস্কে হতে যাওয়া বৈঠকের অগ্রগতি নিয়ে শঙ্কা বাড়ছে।

ইরানের হামলার পর লেবাননে সেনা অভিযান জোরদার করেছে ইসরাইল
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর লেবাননে সেনা অভিযান আরও জোরদার করেছে ইসরাইলের সামরিক বাহিনী। এতে, নতুন করে আরও নয়জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। আহত হয়েছেন অন্তত ১৪ জন। আইডিএফ জানিয়েছে, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত চলবে এই সেনা অভিযান। এদিকে, স্যাটেলাইট ছবিতে ফুটে উঠেছে তেলআবিবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ক্ষয়ক্ষতির চিহ্ন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, প্রতিশোধ হিসেবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা ছক কষছে ইসরাইল।

চার দশকের সবচেয়ে বড় আঘাতের শিকার হিজবুল্লাহ
আঘাতে বিপর্যস্ত, অনুপ্রবেশকারীদের দৌরাত্ম্যে শত্রু-বন্ধু বোঝা দায়। পরিস্থিতির ভয়াবহতাই প্রমাণ, সবচেয়ে অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী। চার দশকের সবচেয়ে বড় আঘাতের শিকার হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ অরাষ্ট্রীয় সশস্ত্র বাহিনীটি। তাও হারতে নারাজ হিজবুল্লাহ, প্রতিজ্ঞা করেছে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধের শেষ দেখে ছাড়ার।

ড্রোন হামলায় ছয় রুশ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইউক্রেনের
দক্ষিণ রাশিয়ার লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ওই অভিযানে রোস্তভ অঞ্চলের একটি বিমানঘাঁটিতে ছয়টি রুশ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে দাবি করেছে কিয়েভ।