
পূজার ছুটিতে যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে, প্রজ্ঞাপন জারি
আসন্ন শারদীয় দুর্গাপূজা (Durga Puja) উপলক্ষ্যে দেশের সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটির সূচি রয়েছে। এই দীর্ঘ ছুটির মধ্যেও দেশের সব সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখাগুলো বিশেষ ব্যবস্থায় খোলা রাখা হবে (Bank Open Status During Durga Puja Holidays)। আন্তর্জাতিক বাণিজ্য ও দেশের পণ্য আমদানি-রপ্তানি (Import-Export trade) কার্যক্রম সচল রাখার স্বার্থে বাংলাদেশ ব্যাংক (Bangladesh Bank) এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

লুট হওয়া অর্থের ক্ষতি পুষিয়ে নিতে ভর্তুকির প্রস্তাব গভর্নরের
সরকারের বাজেট থেকে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা ব্যাংক খাতে দেয়ার জন্য আবেদন করেছে বাংলাদেশ ব্যাংক। যাতে পাচার করা বা লুটের টাকা গ্রাহকের কাছে পৌঁছে দেয়া যায় বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। জানান, আগামী পাঁচ থেকে আট বছর লুট হওয়া টাকা সরকার ৬০ হাজার কোটি টাকা ভর্তুকি দিলে দুই কোটি পরিবারকে আড়াই হাজার টাকা সাবসিডি দেয়া সম্ভব।

মশক নিধন কার্যক্রম পরিদর্শন; বস্তির জায়গায় মাঠ তৈরির পরিকল্পনা
মশক নিধনসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম। এসময় তিনি বাংলাদেশ ব্যাংক কলোনির ফরিদাবাদ আইজি গেইট এলাকার বস্তি উচ্ছেদের পর সেখানে খেলার মাঠ ও কমিউনিটি সেন্টার নির্মাণের পরিকল্পনার কথা জানান।

কিউ-ক্যাশের কারিগরি সমস্যায় কয়েকটি ব্যাংকের কার্ড-এটিএম সেবা বিঘ্নিত: বিজ্ঞপ্তি
কিউ-ক্যাশ নেটওয়ার্কের প্রযুক্তিগত উন্নয়ন, সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে কয়েকটি ব্যাংকের কার্ড, এটিএম ও জাতীয় পেমেন্ট সুইচের (এনপিএসবি) সঙ্গে সংশ্লিষ্ট ডিজিটাল লেনদেন সেবা বিঘ্নিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন এসব ব্যাংকের গ্রাহকেরা।

যেসব ব্যাংকের এটিএম-অনলাইন সেবা বন্ধ, চালু হবে যেদিন
প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি (Technical Capability Upgrade) ও তথ্যপ্রযুক্তির নিরাপত্তা বাড়াতে সিস্টেম রক্ষণাবেক্ষণের (System Maintenance and Migration) কাজ শুরু করেছে দেশের ৩০টি ব্যাংক। এর ফলে ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত এসব ব্যাংকের কার্ড, এটিএম বুথ, পিওএস (POS), কিউআর কোডসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা (Digital Banking Services) সাময়িকভাবে বন্ধ থাকবে (30 Banks ATM Online Services Closed)।

শর্তের জটিলতায় আটকে ২০ হাজার কোটি টাকার প্রণোদনা
বন্ধ ও আংশিক বন্ধ শিল্প-কারখানা পুনরায় চালু এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ২০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন হলেও, এর অর্থ বিতরণে গতি নেই। ব্যাংকঋণের নানা শর্ত ও জটিলতায় কয়েক মাসেও প্রত্যাশিত হারে ঋণ পাচ্ছেন না উদ্যোক্তারা। ব্যবসায়ীদের দাবি, শর্ত কিছুটা শিথিল করার পাশাপাশি ব্যাংকগুলোর সহযোগিতা নিশ্চিত করা গেলে বন্ধ ও আংশিক বন্ধ কারখানাগুলো আবারও উৎপাদনে ফিরতে পারে।

হঠাৎ ৩৩ ব্যাংকের ডিজিটাল লেনদেন বন্ধ, বিপাকে গ্রাহকরা
হঠাৎ করেই ৩৩টি ব্যাংকের ডিজিটাল লেনদেন বন্ধ করায় বিপাকে গ্রাহকরা। কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশন ও আপগ্রেডেশন জটিলতাই কারণ বলছে কর্তৃপক্ষ। আগামী ছয় দিন এটিএম, পিওএস, ই-কমার্স, এনপিএসবি এবং বাংলা কিউআর সেবা বন্ধের কথা জানিয়ে এসএমএস করা হয় গ্রাহকদের। তবে অভিযোগ আছে, সেবা বন্ধ হবার পর খুদে বার্তা পৌঁছে গ্রাহকদের কাছে।

চলতি অর্থবছরের ৪ অক্টোবর পর্যন্ত ৮.৯৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে
চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৪ অক্টোবর সময়ে দেশে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স এসেছে ৮ দশমিক ৯৭৯ বিলিয়ন মার্কিন ডলার যা গত অর্থবছরের একই সময়ের ৭ দশমিক ৭২৬ বিলিয়ন ডলারের তুলনায় ১৬ দশমিক ২ শতাংশ বেশি।

চার মাসেও গতি নেই বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনায়
চার মাসেও প্রত্যাশিত গতি আসেনি বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা স্কিমের। রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে ফান্ড সংগ্রহে চুক্তি করলেও বিতরণের ধীরগতি দৃশ্যমান। তবে ব্যাংকগুলোর দাবি, এসএমই ও কৃষি খাতে প্রণোদনার ঋণ বিতরণ শুরু করেছে তারা। ব্যবসায়ীরা বলছেন, প্রকৃত ক্ষতিগ্রস্তরা যাতে এই সুবিধা পান, বাংলাদেশ ব্যাংককে তা নিশ্চিত করতে হবে। অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন, প্রণোদনার অর্থ উৎপাদনশীল খাতে না গেলে উদ্দেশ্য বিফলে যাবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হার এক্সেলেন্সি লিস্টিওয়াতি। আজ (রোববার, ৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে প্রবাসী আয় বেড়েছে ১৩ শতাংশ
চলতি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) বাংলাদেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে বছরওয়ারি ১৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। প্রবাসীদের ধারাবাহিক আয় এবং ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে উৎসাহিত করার বিভিন্ন নীতিগত পদক্ষেপের কারণে এই প্রবৃদ্ধি হয়েছে।

সেপ্টেম্বরে প্রবাসী আয় বেড়েছে ৩ শতাংশ
সদ্য সমাপ্ত সেপ্টেম্বরে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ২৭৬ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩৪ হাজার কোটি টাকার বেশি (প্রতি ডলার ১২৩ টাকা ধরে)। আজ (বৃহস্পতিবার, ১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ মাসিক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।