
কক্সবাজারসহ দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
কক্সবাজারসহ দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় সমুদ্রবন্দর ও উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত
দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ (মঙ্গলবার, ২৬ মে) সকালে এ ভূমিকম্প অনুভূত হয়।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ (মঙ্গলবার, ২১ এপ্রিল) ভোরে ৫ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রাজধানীতে দিনের তাপমাত্রা বাড়তে পারে, মেঘলা থাকবে আকাশ
রাজধানীতে আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) দিনের তাপমাত্রা বাড়তে পারে। এছাড়াও আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আরো তিনদিন অব্যাহত থাকবে বৃষ্টিপাত: আবহাওয়া অধিদপ্তর
দেশজুড়ে চলমান বৃষ্টিপাত আরো তিনদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ২৬ আগস্ট থেকে বৃষ্টিপাত কমতে পারে বলেও জানানো হয়েছে। এছাড়া বন্যা কবলিত এলাকাসহ দেশের উত্তরবঙ্গ এবং ঢাকাতে বৃষ্টি অব্যাহত থাকবে।

ভোর থেকে রাজধানীতে ঝুম বৃষ্টি
সাপ্তাহিক ছুটির দিনে (শনিবার, ৩ আগস্ট) ভোর থেকেই রাজধানীতে ঝুম বৃষ্টি হয়েছে। এর ফলে রাজধানীর অনেক সড়কে জমে গেছে পানি। তবে, সকাল ৭টার দিকে বৃষ্টির পরিমাণ কমে আসে। কাজের প্রয়োজনে অনেককে ঘর থেকে বের হতেও দেখা গেছে।