আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৪। ভূমিকম্পটি বেলা ১১টা ৪১ মিনিট ৪৭ সেকেন্ডে (বাংলাদেশ সময়) আঘাত হানে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ময়মনসিংহের ভালুকা উপজেলার আমতলী এলাকায়, যা ঢাকার আগারগাঁও থেকে প্রায় ৬১ কিলোমিটার উত্তরে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ২৪.৩৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯০.৩৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। আবহাওয়া অধিদপ্তর এটিকে ‘মাইনর’ বা মৃদু ভূমিকম্প হিসেবে উল্লেখ করেছে। ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।—বাসস





