বাঁধ
ব্র‏হ্মপুত্রের ভাঙনে বিলীন ঘরবাড়ি-ফসলি জমি, গৃহহীন অসংখ্য পরিবার

ব্র‏হ্মপুত্রের ভাঙনে বিলীন ঘরবাড়ি-ফসলি জমি, গৃহহীন অসংখ্য পরিবার

ময়মনসিংহে ব্র‏হ্মপুত্র নদের ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, সড়ক, গাছপালা ও বিস্তীর্ণ ফসলি জমি। এতে গৃহহীন হয়ে পড়েছে তিন উপজেলার অসংখ্য পরিবার। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙ্গন প্রতিরোধে অস্থায়ী প্রতিরক্ষা কাজ চলছে, তবে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধে আবারও ভাঙন, লোকালয়ে ঢুকছে পানি

হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধে আবারও ভাঙন, লোকালয়ে ঢুকছে পানি

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধে আবারও ভাঙন দেখা দিয়েছে। দেড় মাসের ব্যবধানে একই স্থানে নতুন করে বাঁধ ভেঙে যাওয়ায় নদী তীরবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গাজায় মাটির দীর্ঘ বাঁধ নির্মাণ; বিভাজন স্থায়ী হওয়ার শঙ্কা ফিলিস্তিনিদের

গাজায় মাটির দীর্ঘ বাঁধ নির্মাণ; বিভাজন স্থায়ী হওয়ার শঙ্কা ফিলিস্তিনিদের

গাজা উপত্যকার নিজেদের নিয়ন্ত্রিত অংশকে বাকি এলাকা থেকে আলাদা করতে ২৩ কিলোমিটারের বেশি দীর্ঘ মাটির বাঁধ নির্মাণ করছে ইসরাইল। স্যাটেলাইট ছবিতে এমন তথ্য উঠে এসেছে। এ নির্মাণকাজ গাজার বিভাজনকে আরও স্থায়ী করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন ফিলিস্তিনিরা। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

খুলে দেয়া হলো কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের বাঁধের ১৬ জলকপাট

খুলে দেয়া হলো কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের বাঁধের ১৬ জলকপাট

টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানির স্তর বিপদসীমায় পৌঁছে যাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেয়া হয়েছে। বাঁধের ১৬টি স্পিলওয়ে আজ (শনিবার, ১৮ জুলাই ) বেলা সাড়ে ১১টায় খুলে দেয়া হয়। বাঁধের উজান অঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই পদক্ষেপ নেয়া হয়েছে এবং ভাটি অঞ্চলে এর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

কুষ্টিয়ার খোকসায় শহররক্ষা বাঁধে ধস

কুষ্টিয়ার খোকসায় শহররক্ষা বাঁধে ধস

কুষ্টিয়ার খোকসা উপজেলার কেন্দ্রীয় মহাশ্মশান ঘাট এলাকায় শহর রক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। এতে হুমকির মুখে পড়েছে কয়েকশত বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানসহ স্থাপনা।

বাঁধ, বেদখল আর দূষণে বিলীনের পথে ইছামতী নদী

বাঁধ, বেদখল আর দূষণে বিলীনের পথে ইছামতী নদী

একসময় নদীর বুক চিরে ছুটে চলত নৌকা, জেলের জালে ধরা পড়ত ঝাঁকে ঝাঁকে রুপালি মাছ, আর তার স্বচ্ছ জলেই বেঁচে থাকত হাজারো কৃষকের স্বপ্ন। অথচ সেই ইছামতী আজ লড়ছে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে। অপরিকল্পিত বাঁধ, বেদখল আর বছরের পর বছর অবহেলায় প্রাণবন্ত এ নদী পরিণত হয়েছে একটি স্থবির, দূষিত জলাশয়ে।

মৌলভীবাজারে প্রতিরক্ষা বাঁধ ভেঙে বন্যা; পানিবন্দি প্রায় ৪০ হাজার মানুষ

মৌলভীবাজারে প্রতিরক্ষা বাঁধ ভেঙে বন্যা; পানিবন্দি প্রায় ৪০ হাজার মানুষ

টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর একাধিক স্থানে প্রতিরক্ষা বাঁধ ভেঙে গেছে। এতে জেলার চার উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে মৌলভীবাজার সদর, রাজনগর, কমলগঞ্জ, কুলাউড়া উপজেলার ২৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ প্রায় ১০ হাজার পরিবারের অন্তত ৪০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

শহর রক্ষায় রাজশাহীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান

শহর রক্ষায় রাজশাহীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান

রাজশাহী শহর রক্ষায় বাঁধকে ঝুঁকিমুক্ত করতে এবং সরকারি সম্পত্তি সংরক্ষণের লক্ষ্যে অবৈধভাবে দখল করে তৈরি স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

সুনামগঞ্জের মধ্যনগরে বাঁধ ভেঙে ডুবছে ফসল

সুনামগঞ্জের মধ্যনগরে বাঁধ ভেঙে ডুবছে ফসল

সুনামগঞ্জের মধ্যনগরে বাঁধ ভেঙে কিছু বোরো জমির ফসল পানিতে তলিয়ে যাচ্ছে। আজ (বুধবার, ২৯ এপ্রিল) দুপুরে উপজেলায় পাহাড়ি ঢল নামলে বৌলাই নদীর পানির চাপে ঝিনারিয়া হাওরের বাঁধটি ভেঙে যায়।

মেরামত হয়নি ভাঙা বাঁধ, ফের বন্যার শঙ্কায় ফেনী

মেরামত হয়নি ভাঙা বাঁধ, ফের বন্যার শঙ্কায় ফেনী

২০২৪ ও ২৫- টানা দুই বছরের বিপর্যয়কর বন্যার ক্ষত এখনও কাটেনি ফেনীবাসীর। গেল বছরের বন্যায় ভেঙে যাওয়া বাঁধের বেশ কয়েকটি জায়গায় এখনো হয়নি মেরামত। চলতি বছরও প্লাবন ও বন্যার শঙ্কায় জেলার লাখো মানুষ। টেকসই বাঁধ হয়নি- এমনকি মেরামত কাজ নিয়েও উঠেছে দুর্নীতির অভিযোগ। যদিও ভিন্ন সুর পাউবোর।

হাওরের বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

হাওরের বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

সুনামগঞ্জের মধ্য নগরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ (রোববার, ১২ এপ্রিল) দুপুরে উপজেলার গুরমার হাওরের ৮ নম্বর উপ-প্রকল্পের শৌলডুয়ারী বাঁধে এ দুর্ঘটনা ঘটে।

সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষায় ১০৩ কোটি টাকার বাঁধ নির্মাণ শুরু

সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষায় ১০৩ কোটি টাকার বাঁধ নির্মাণ শুরু

সুনামগঞ্জে ১৩৭ হাওরের ফসল রক্ষায় ১০৩ কোটি টাকা ব্যয়ে হাওরে বাঁধ তৈরির কাজের উদ্বোধন করা হয়েছে। আজ (সোমবার, ১৫ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ সদর উপজেলার কালনার হাওরে কাজের উদ্বোধন করেন প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া।