ঢাকাকে বাসযোগ্য করতে সবধরনের সহযোগিতা করবে সরকার: মির্জা ফখরুল
ঢাকায় পরিকল্পিতভাবে কোনো উন্নয়ন হয়নি। ঢাকাকে বসবাসযোগ্য করতে সরকার সবধরনের সহায়তা করবে বলে জানিয়েছেন
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ ( শনিবার, ৬ জুন ) রাজধানীর একটি হোটেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে নাগরিক প্ল্যাটফর্ম ‘দক্ষিণের জানালা’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।