বরাদ্দ
যোগাযোগ অবকাঠামো খাতে বরাদ্দ ৬০ হাজার ৭৩০ কোটি টাকা

যোগাযোগ অবকাঠামো খাতে বরাদ্দ ৬০ হাজার ৭৩০ কোটি টাকা

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে যোগাযোগ অবকাঠামো খাতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৬০ হাজার ৭৩০ কোটি টাকা, যা ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট বরাদ্দ ছিল ৪৮ হাজার ২৯২ কোটি টাকা। আজ (বৃহস্পতিবার, ১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য তুলে ধরেন।

বাজেট ২০২৬-২৭: বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ বৃদ্ধি

বাজেট ২০২৬-২৭: বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ বৃদ্ধি

২০২৬-২৭ অর্থবছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে জন্য ১৭ হাজার ৩৪৫ কোটি টাকার বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত বছরের তুলনায় এ খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।

কৃষিতে সংকটের ছায়া, বাজেটে বাড়বে কি কৃষকের প্রাপ্তি?

কৃষিতে সংকটের ছায়া, বাজেটে বাড়বে কি কৃষকের প্রাপ্তি?

খাদ্য-পুষ্টির চাহিদা মেটাতে কৃষির বিকল্প নেই। তবে নানামুখী সংকটে বাজেটে উপেক্ষিত এ খাত। জ্বালানির উচ্চমূল্য, সার-সেচের খরচ যেভাবে বাড়ছে, তাতে কৃষি উৎপাদন ও ন্যায্যদাম নিয়ে চিন্তার ভাঁজ কৃষকের কপালে। এমন বাস্তবতায় তাদের মনে একটাই প্রশ্ন- কৃষি ও কৃষক বাঁচাতে আসন্ন বাজেটে বরাদ্দ কিংবা ভর্তুকির পরিমাণ বাড়বে তো?

জলবায়ু ঝুঁকি মোকাবিলার বরাদ্দে বৈষম্য রয়েছে: সিপিআরডি

জলবায়ু ঝুঁকি মোকাবিলার বরাদ্দে বৈষম্য রয়েছে: সিপিআরডি

বছর বছর বরাদ্দ বাড়লেও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত সব অঞ্চল সমান বরাদ্দ পাচ্ছে না। জলবায়ু গবেষণা সংস্থা সিপিআরডির গবেষণা বলছে, চট্টগ্রাম ও বরিশাল উপকূলের মাত্র এক তৃতীয়াংশ বরাদ্দ পায় বরেন্দ্র অঞ্চল। এতে পরিবেশগত নানা সমস্যার পাশাপাশি এ অঞ্চলে কমছে কৃষি উৎপাদন। মাত্রা বেড়েছে চলছে। ২০১১ সালে এই অঞ্চলের বার্ষিক গড় তাপমাত্রা ছিল ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। চলতি বছর সেই তাপমাত্রা ছাড়িয়েছে রেকর্ড অর্থাৎ ৪২ ডিগ্রি সেলসিয়াস। এতে উপকূলীয় এই অঞ্চলে দিন দিন জলবায়ু পরিবর্তনের প্রভাব স্পষ্ট হচ্ছে।

কৃষিতে বরাদ্দ বেড়েছে ২ হাজার ২৭৯ কোটি টাকা

কৃষিতে বরাদ্দ বেড়েছে ২ হাজার ২৭৯ কোটি টাকা

প্রস্তাবিত বাজেটে বরাদ্দ সামান্য বেড়েছে কৃষি, সামাজিক সুরক্ষা খাত ও পরিবেশ জলবায়ু খাতে। কৃষিখাতে বরাদ্দ বেড়েছে ২ হাজার ২৭৯ কোটি টাকা। যা মোট বাজেটের ৫.৯ শতাংশ। এছাড়া সামাজিক কর্মসূচির আওতাসহ বরাদ্দ বেড়েছে সামাজিক সুরক্ষা খাতেও। অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশগত ক্ষতি মোকাবিলায় জলবায়ু ও পরিবেশ খাতে ৪৯২ কোটি বেড়ে বরাদ্দ হয়েছে ২ হাজার ১৩১ কোটি টাকা।