
আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে ড্রোন হামলার পর ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির সরকারি গণমাধ্যম কার্যালয় এ তথ্য জানিয়েছে। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ফুজাইরাহতে একটি ড্রোন ভূপাতিত করা হয়। ওই সময় ড্রোনটির ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশির মৃত্যু হয়।

ড্রোনের ধ্বংসাবশেষে আগুন, ইউএইর বন্দরে তেল লোডিং আংশিক বন্ধ
একটি ড্রোন প্রতিহতের পর সৃষ্ট অগ্নিকাণ্ড কারণে ইউএইর একটি বন্দরে কিছু তেল লোডিং কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স বার্তা সংস্থা। শিল্প ও বাণিজ্যসংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

চার দশক ধরে আমিরাতের ফুজাইরাহতে ব্যবসা করছেন প্রবাসী বাংলাদেশিরা
মধ্যপ্রাচ্যের দেশ ওমানের গা ঘেঁষা সংযুক্ত আরব আমিরাতের অন্যতম প্রাদেশিক শহর ফুজাইরাহ। পাহাড় ও সমুদ্রবেষ্টিত এই অঞ্চলে স্থানীয় ও ভিনদেশিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছেন বাংলাদেশিরা। জড়িত আছেন নানা ধরনের ব্যবসায়। প্রায় চল্লিশ বছর ধরে এই অঞ্চলের বাসিন্দারা দেশের অর্থনীতিতে অবদান রেখে চলেছেন। ওমান উপসাগরের এই উপকূলীয় অঞ্চলে যেতে দুবাই থেকে সময় লাগে মাত্র দেড় ঘণ্টা।