
২০২৮ সালের মধ্যে সব প্রাথমিক শ্রেণিকক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক থাকবে: ববি হাজ্জাজ
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ২০২৮ সালের পর দেশের কোনো প্রাথমিক শ্রেণিকক্ষে অপ্রশিক্ষিত শিক্ষক পাঠদান করবেন না। সরকারি, বেসরকারি, কিন্ডারগার্টেন কিংবা ইংরেজি মাধ্যম— সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এ নীতি প্রযোজ্য হবে।

অনলাইনে হাজিরা দিতে আমগাছে শিক্ষক; উঁচুতে নেটওয়ার্কের খোঁজে বিজ্ঞান কী বলে?
সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী অনলাইনে হাজিরা নিশ্চিত করতে গিয়ে মোবাইল নেটওয়ার্কের সংযোগ না পেয়ে চরম বিপাকে পড়েছেন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার এক প্রধান শিক্ষক। শেষ পর্যন্ত বিদ্যালয়সংলগ্ন একটি আমগাছের মগডালে দাঁড়িয়ে হাজিরার ছবি পাঠানোর চেষ্টা করেন তিনি। এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পার্বত্য অঞ্চলের দুর্বল টেলিযোগাযোগ ব্যবস্থা এবং সরকারি নির্দেশনার বাস্তবায়নযোগ্যতা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। গতকাল (সোমবার, ১৫ জুন) সকালে উপজেলার রূপকারী ইউনিয়নের পাগয্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য: শিক্ষা মন্ত্রণালয়
প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদটিকে সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সব সংসদীয় এলাকায় বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী
দেশের প্রতিটি সংসদীয় এলাকায় বিশ্ববিদ্যালয় স্থাপন করা যায় কি না, তা নিয়ে পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি গ্রামভিত্তিক ম্যাপিং করে প্রতিটি গ্রামে একটি করে প্রাথমিক বিদ্যালয় করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

প্রাথমিক শিক্ষকদের এখন থেকে বদলি করবে স্থানীয় প্রশাসন: প্রতিমন্ত্রী
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি এখন থেকে স্থানীয় প্রশাসন করবে। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে গঠিত কমিটির কাছে শিক্ষকরা আবেদন জমা দেবেন। তারা প্রতিমাসে একবার সভা করে বদলি অনুমোদন দেবেন কি না, সেই সিদ্ধান্ত নেবেন।

প্রাথমিকে চালু হচ্ছে পরীক্ষা ফি, কোন শ্রেণিতে কত টাকা?
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের জন্য একটি বড় পরিবর্তনের খবর এসেছে। এখন থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিটি পরীক্ষার জন্য নিজেদের পকেট থেকে নির্দিষ্ট পরিমাণে ফি দিতে হবে। মূলত বিদ্যালয়গুলোতে পরীক্ষা পরিচালনার খরচ সামাল দিতে এবং শিক্ষকদের ব্যক্তিগত আর্থিক চাপ মুক্ত করতেই এই নতুন নিয়ম চালু করছে সরকার (Exam Fee Introduced in Primary Schools: How Much for Which Class? Know the New Rules of Ministry)।

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ২৩ দিনের ছুটি, কবে থেকে শুরু?
দেশের সকল প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং মাদ্রাসায় আগামী ২১ মে (বৃহস্পতিবার) ক্লাসের পর থেকেই শুরু হতে যাচ্ছে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের (Eid-ul-Adha and Summer Vacation) দীর্ঘ ছুটি। ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি (Revised Academic Calendar) অনুযায়ী, মূল ছুটি ২৪ মে থেকে শুরু হওয়ার কথা থাকলেও ২২ ও ২৩ মে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি (Weekly Holiday) থাকায় শিক্ষার্থীরা মূলত ২১ মে’র পর থেকেই লম্বা ছুটির (School College Eid Vacation 2026) আমেজ পেয়ে যাচ্ছে।

ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ (বুধবার, ১৩ মে) দুপুর ১২টায় জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলার উদ্বোধন করা হয়।

ক্লাস চলাকালে খুলে পড়লো সিলিং ফ্যান, আহত ৫ শিক্ষার্থী
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে। আজ (বুধবার, ৬ মে) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার ফতুল্লা থানাধিন আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির একটি কক্ষে এ ঘটনা ঘটে।

স্কুল ফিডিংয়ে অনিয়ম পেলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখায় আগ্রহী করে তোলা এবং তাদেরকে পুষ্টিকর খাদ্য সরবরাহের লক্ষ্যে সরকার স্কুল ফিডিং প্রোগ্রাম চালু করেছে। সম্প্রতি গণমাধ্যমে ‘স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম; নিম্নমানের পঁচা খাবারে অসুস্থ হচ্ছে শিশুরা’ শীর্ষক প্রকাশিত একটি সংবাদ মন্ত্রণালয়ের নজরে এসেছে।

সহকারী শিক্ষক নিয়োগ জটিলতা নিরসনে আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হলেও দীর্ঘদিন নিয়োগ ও পদায়ন না পাওয়া প্রার্থীদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ববি হাজ্জাজ।

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৫০ শিক্ষার্থী অসুস্থ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অন্তত ৫০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। আজ (শনিবার, ২৫ এপ্রিল) দুপুরে উপজেলার চাতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।