
ইস্তাম্বুলে প্রথম প্রতিরক্ষা বৈঠকে বসছে তুরস্ক, সৌদি ও পাকিস্তান
তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে সই হওয়া যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় গঠিত কমিটির প্রথম বৈঠক আগামীকাল (সোমবার, ৩১ আগস্ট) ইস্তাম্বুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসরাইলের সঙ্গে গ্রিসের ৩৬০ কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি; আকাশ সুরক্ষাব্যবস্থা পাচ্ছে এথেন্স
ইসরাইলের কাছ থেকে ৩৬০ কোটি মার্কিন ডলারের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কিনতে যাচ্ছে গ্রিস। এ লক্ষ্যে আগামীকাল (সোমবার, ৩১ আগস্ট) তেল আবিবে দুই দেশের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি সই হওয়ার কথা রয়েছে। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রিয়াদ-আঙ্কারা-ইসলামাবাদ অক্ষ; মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে আসছে যৌথ ঘোষণা
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও অস্থিরতার মধ্যে একটি বড় ধরনের যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করতে যাচ্ছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। শুক্রবার পবিত্র মক্কায় এই ঐতিহাসিক চুক্তি সই হওয়ার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক আক্রান্ত হওয়ার পর ইরান যেভাবে উপসাগরীয় দেশগুলোর ওপর চড়াও হয়েছে, সেই প্রেক্ষাপটে এই তিন মুসলিম শক্তির একজোট হওয়াকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জ্বালানি সহযোগিতার বিনিময়ে কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পথে পাকিস্তান
জ্বালানি সহযোগিতা ও বিনিয়োগের বিনিময়ে কুয়েতের সঙ্গে একটি বিস্তৃত প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে পাকিস্তান। এই আলোচনা সম্পর্কে অবগত পাঁচটি সূত্র এই তথ্য জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়ন শুরু করেছে ভারত-রাশিয়া
ভূরাজনৈতিক টানাপোড়েনের মাঝেই গেল বছরে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়ন শুরু করেছে ভারত- রাশিয়া। বিশ্লেষকদের অভিমত, পাঁচ বছর মেয়াদী এই চুক্তির ফলে ভারত মহাসাগরের নিজেদের সামরিক শক্তির জানান দিতে পারবে মস্কো। আর আর্কটিক অঞ্চলে প্রবেশের মাধ্যমে প্রতিপক্ষ চীনকে চ্যালেঞ্জ জানাবে ভারত।

ইসরাইলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করলো ইতালি
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইসরাইলের সঙ্গে দেশটির প্রতিরক্ষা চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছেন। ইতালির সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরাইলের সঙ্গে বন্ধুত্ব বাড়ানোয় সমালোচনার মুখে নয়াদিল্লি
অতীতে ফিলিস্তিনের স্বার্থে আঘাত লাগলেই মিত্র হিসেবে পাশে দাঁড়ানো ভারত এখন ইসরাইলে ঘনিষ্ঠ মিত্র। নেতানিয়াহু প্রশাসনের সঙ্গে মোদি প্রশাসনের সাম্প্রতিক বাণিজ্য ও প্রতিরক্ষা চুক্তি এর বড় প্রমাণ। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি আগ্রাসন ও দখলদারিত্ব চলমান থাকা অবস্থার মধ্যে তেল আবিবের সাথে বন্ধুত্ব বাড়ানোয় সমালোচনার মুখোমুখি নয়াদিল্লি।

পাকিস্তান-সৌদি যৌথ প্রতিরক্ষা চুক্তি, যেকোনো হামলার জবাব দেয়া হবে যৌথভাবে
পাকিস্তানের সঙ্গে কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে সৌদি আরব। গতকাল (বুধবার, ১৭ সেপ্টেম্বর) রাজধানী রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ চুক্তিতে সই করেন।