
ব্যবসায়ীর গাড়ি থেকে ১ কোটি টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার ৩, উদ্ধার ৯৭ লাখ
গাজীপুরের ল্যাভেন্ডার ফ্যাশন কারখানার শ্রমিকদের বেতন ও কারখানার অন্যান্য খরচের জন্য রাখা ১ কোটি টাকা চুরির ঘটনায় মূল অভিযুক্তসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। এসময় চুরি যাওয়া টাকার মধ্যে ৯৭ লাখ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

ঝিনাইদহে জামাইয়ের লাঠির আঘাতে প্রাণ হারালেন মামাশ্বশুর
ঝিনাইদহের মহেশপুরে শিশুদের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাগ্নিজামাইয়ের লাঠির আঘাতে রবিউল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কুষ্টিয়ায় ১২ টন মেয়াদোত্তীর্ণ চিনি জব্দ, আটক ৪
কুষ্টিয়ায় ১২ টন মেয়াদোত্তীর্ণ চিনি বোঝাই একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে।

ঝিনাইদহে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১০
ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। অভিযোগ উঠেছে, সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

আশুলিয়ায় বাসা থেকে স্বামী-স্ত্রীসহ এক নবজাতকের মরদেহ উদ্ধার
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীসহ এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) মধ্যরাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জ সদর থানাধীন হকার্স মার্কেট সংলগ্ন এলাকায় শুভ দাস নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক সোয়া ১টায় এ ঘটনা ঘটে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’র অভিযোগে আটক সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে গাজীপুরে আটক সিফাত আব্দুল্লাহকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। আজ (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

ঝিনাইদহে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ আটক ১
ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে ৩০০ বোতল ফেনসিডিলের বিকল্প ‘এসকাপ’ সিরাপসহ হালিম খান নামের এক মাদককারবারিকে আটক করেছে মহেশপুর থানা-পুলিশ।

নরসিংদীতে বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, পলাতক ছেলে
নরসিংদীর শিবপুরে আব্দুল বাছেদ মিয়া (৬৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তারই ছেলে শাকিল চৌধুরীর (৩৫) বিরুদ্ধে। এ ঘটনায় শাকিল পলাতক রয়েছে।

বান্দরবানে প্রাইভেট কার থেকে ইয়াবা উদ্ধার, চালক আটক
বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার থেকে ইয়াবার একটি চালান উদ্ধার করেছে বান্দরবান সদর থানার পুলিশ। এ ঘটনায় প্রাইভেট কারের চালক জাকিরকে (৩৩) আটক করা হয়েছে এবং গাড়িটি জব্দ করা হয়েছে। আজ (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

খুলশীতে পুলিশের ওপর হামলা; গোপন সুড়ঙ্গে পালালেন সন্ত্রাসী ‘বগা’
চট্টগ্রামের খুলশীতে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ওয়াকিব হোসেন ওরফে বগাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এতে আহত হয়েছেন ওসিসহ ৪ পুলিশ সদস্য। ভাঙচুর করা হয়েছে ওসির গাড়িও।

খুলনায় অনলাইন জুয়া-অর্থপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
খুলনায় অনলাইন বেটিং (জুয়া) পরিচালনা এবং অবৈধভাবে অর্থ লেনদেন ও বিদেশে পাচারের সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত বুধবার (২ সেপ্টেম্বর) রাতে জেলার খানজাহান আলী ও খালিশপুর থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।