রাজশাহীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ৭
রাজশাহীর পুঠিয়ায় উপজেলার চকপলাশী গ্রামে গ্রামবাসীর হামলায় সন্দেহভাজন ডাকাত দলের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ডাকাত দলের আরও সাতজন। এ সময় তাদের সঙ্গে থাকা পিকাপ ভ্যানটি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।